বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঘোড়াঘাটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

ঘোড়াঘাটে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন

দিনাজপুরের ঘোড়াঘাটে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনে কৃষি জমির ক্ষতির আশঙ্কায় ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ই অক্টোবর) দুপুরে অভিযোগ দাখিল করেন ঘোড়াঘাট উপজেলার শেখালীপাড়া গ্রামের আঃ কাদেরমীর সহ ১২ জন ভুক্তভোগী, লিখিত অভিযোগে বলা হয়েছে প্রতিপক্ষ উপজেলার শেখালীপাড়া গ্রামের আঃ ছাত্তারের তিন ছেলে,লেবু, সাহেব ও বাবু মিয়া ও একই উপজেলার বারপাইকরগড় গ্রামের আনার খলিফার ছেলে আঃ রউফ ভান্ডারী নিজেদেরকে সরকার দলীয় লোক দাবী করে।

প্রভাব খাটিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করার ফলে কৃষি জমির ভাঙ্গন সৃষ্টি হচ্ছে। এতে ভুক্তভোগীদের অনুমান ১০ একর কৃষি অনাবাদী হওয়ার আশঙ্কা রয়েছে। এতে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন মারপিট,খুন, জখম ও হুমকি প্রদান করে।
অভিযোগ প্রসঙ্গে ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার মো: রাফিউল আলম এর সঙ্গে কথা বললে তিনি জানান এ সংক্রান্ত অভিযোগ হাতে পেয়েছি। যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে কৃষি জমির আশে পাশে অবৈধ ভাবে বালু উত্তোলন অতি দ্রুত বন্ধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু পদক্ষেপ গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন আব্দুল কাদেরমীর সহ ভুক্তভোগী এলাকা বাশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com