বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে কাশবন থেকে ২১ কিশোর-কিশোরী আটক

গাজীপুরে কাশবন থেকে ২১ কিশোর-কিশোরী আটক

গাজীপুরের কাপাসিয়া উপজেলা শহরের আশপাশ এলাকার কাশবন ও টং দোকানে অভিযান চালিয়ে ২১ কিশোর-কিশোরীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৫ কিশোরকে ৯ হাজার চারশ’ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ভ্রাম্যমাণআদালতটি পরিচালনা করেন কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. ইসমত আরা।

মোসা. ইসমত আরা জানান, ধর্ষণ ও যৌন হয়রানী রোধে কাপাসিয়ার বিনোদন কেন্দ্র ও হোটেল-মোটেলে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের অংশ হিসেবে সোমবার বিকেলে উপজেলা শহরে কয়েকটি দোকান ও কাশবনে অভিযান চালানো হয়। পরে আপত্তিকর অবস্থায় ছবি উঠানো ও আড্ডা দেয়া অবস্থায় ১৫ জন কিশোর ও ৬ জন কিশোরীকে আটক করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৫ কিশোরকে ৯ হাজার চারশ’ টাকা জরিমানা এবং কিশোরীদের অভিভাকদের হাজির করে সতর্ক করার পর মুচলেকা নিয়ে তাদের হস্তান্তর করা হয়েছে। এ সময় তাদের কাছে থাকা একটি ক্যামেরা জব্দ করা হয়েছে। তাদের সকলের বয়স ১৫ বছর থেকে ১৮ বছরের মধ্যে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com