বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
বৃহত্তর লক্ষ্মীপুরবাসীর চলাচলের একমাত্র সড়কটির বেহাল দশা !

বৃহত্তর লক্ষ্মীপুরবাসীর চলাচলের একমাত্র সড়কটির বেহাল দশা !

নির্বিকার পৌর মেয়র ও তার দপ্তর
ফরিদপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত পোস্ট অফিসের মোড় (জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে) থেকে স্টেশন রোড, গুহ লক্ষ্মীপুর ও ভাটী লক্ষ্মীপুর, হয়ে টেপাখোলা গরুর হাট ( সরকারি ইয়াছিন কলেজের সামনে) পর্যন্ত সড়কটির (মেজর তোয়ায়েল সড়ক) প্রায় দুই বছর যাবৎ এমন বেহাল দশা! সংস্কারের কোন উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের! অথচ উল্লেখিত সড়কটি দিয়ে প্রতিদিন যাতায়াতকারী ফরিদপুর পৌরসভার বর্ধিত ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের অন্তর্গত বৃহত্তর ল²ীপুর বাসীর চলাচলের এবং শহরের পার্শ্ববর্তী অম্বিকাপুর ও চরমাধবাদিয়া ইউনিয়নের জনসাধারণের শহরে যাতায়াতের একমাত্র সড়কটি অধিকাংশ স্থানে ড্রেন না থাকায় বৃষ্টির পানি জমে গভীর গর্তের সৃষ্টি , অতিরিক্ত যানবাহন চলাচল এবং সড়কটি দিয়ে ১০ চাকার ট্রাকে (যা এই সড়কদিয়ে চলাচলের উপযোগি নয়) ফরিদপুর রেল স্ট্রেশনে ভারত থেকে আসা আমাদানিকৃত পাথর দেশের বিভিন্ন স্থানে পরিবহন করায় সড়কটির বিভিন্ন স্থানে ভেঙ্গে চলাচলের প্রায় অনুপোযোগি হয়ে পরেছে।

ফলে প্রতিদিন এই সড়কটি দিয়ে যাতায়াতকারী প্রায় লক্ষাধীক মানুষ ও তাদের বহনকরা যানবাহনকে পোহাতে হচ্ছে অবর্ণনীয় দূর্ভোগ! সড়টি সংস্কারের বিষয়ে উদ্যোগ নিতে সংশ্লিষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলারদের অযোগ্যতার কারণে এলাকার জনগণের পক্ষ থেকে সড়কটি মেরামতের জন্য পৌরসভার মেয়র ও পৌর কর্তৃপক্ষের নিকট বার বার আবেদন করা হলেও পৌর মেয়র ও সংশ্লিষ্ঠ বিভাগের কর্মকর্তারা এইতো কাজ শুরু হবে বা হচ্ছে বলে প্রায় দুই বছর যাবৎ আশ^াসের বাণী শুনিয়েই যাচ্ছে, বাস্তবে কাজের কাজ কিছুই হেচ্ছে না! যদিও সংস্কারের নামে মেয়রের পছন্দের ঠিকাদার দিয়ে অনেকদিন পর পর বেশী গর্তের জায়াগ গুলোতে শুধুমাত্র অল্পকিছু খোয়া দিয়ে রোলার ডলে যায়, যা সামান্য বৃষ্টি হলেই পূর্বের অবস্থায় ফিরে যায়!

তাই এই সড়কটি দিয়ে যাতায়াতকারীরা পৌর মেয়রের প্রতি তিব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “ আমরা আর মেয়রের কোন আশ্বাসের বাণী বিশ্বাস করি না, অবিলম্বে রাস্তাটি মেরামত কাজ শুরু করা হয়েছে তা দেখতে চাই”।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com