বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
খাগড়াছড়িতে তিন ব্যক্তিকে অপহরণের অভিযোগ

খাগড়াছড়িতে তিন ব্যক্তিকে অপহরণের অভিযোগ

খাগড়াছড়ির দীঘিনালা থেকে ৩ ব্যক্তি অপহরণের অভিযোগ করেছে পরিবারের স্বজনরা। অপহৃতরা হলেন- কামুক্যাছড়া এলাকার প্রভাত চন্দ্র চাকমা, রনজ্যোতি চাকমা ও রাজালক্ষী চাকমা।

রবিবার সকালে তাদেরকে ইউপিডিএফ নেতা অমর চাকমা ডেকে নিয়ে যাওয়ার পর আর খোঁজ পাওয়া যায়নি।

অপহৃতের স্বজন ধর্মদাস চাকমা অভিযোগ করে বলেন, স্থানীয় দানবীর চাকমার সাথে জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জের ধরে স্থানীয় সংগঠনইউপিডিএফ গতকাল সকালে কার্ববারির মাধ্যমে ছেলে স্ত্রীসহ তিন জনকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর খোঁজ পাওয়া যাচ্ছে না । তারা এখন কোথায় আছে সেটাও জানা নেই। অপহৃতদের দ্রুত মুক্তির দাবি জানিয়েছে স্বজনরা।

অপহৃত প্রভাত চন্দ্র চাকমার স্ত্রী সুনচিতা চাকমা ও রনজ্যোতি চাকমার স্ত্রী ভারতী চাকমা জানান, আমাদের স্বামী দিনমজুর কাজ করে সংসার চালায়। গতকাল ইউপিডিএফ ডেকে নেওয়ার পর থেকে তাদের কোন খোঁজ পাচ্ছি না। তারা কি অবস্থায় আছে সেটাও জানতে পারছি না। আমরা উদ্বিগ্ন।

তবে ইউপিডিএফ এর জেলা সংগঠক অংগ্যা মারমা অভিযোগ অস্বীকার করে বলেন, ইউপিডিএফ কোন অপহরণের সাথে জড়িত না। পার্বত্য চট্টগ্রামে অস্থিরতা তৈরি করার জন্য একটি পক্ষ খুন অপহরণ করছে। ইউপিডিএফ অপহরণের রাজনীতিতে বিশ্বাস করে না।

এই ঘটনায় থানায় অভিযোগ করার কথা জানিয়েছে অপহৃতের স্বজনরা।

দীঘিনালা থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান, অপহরণের বিষয়টি শুনেছি, তবে এই নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com