বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ডাঃ আ‌নোয়ার হো‌সেন আর নেই, বিভিন্ন মহলের শোক প্রকাশ ঝালকাঠিতে শোকের ছায়া নেমে এসেছে।

ডাঃ আ‌নোয়ার হো‌সেন আর নেই, বিভিন্ন মহলের শোক প্রকাশ ঝালকাঠিতে শোকের ছায়া নেমে এসেছে।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি স্বনামধণ্য চি‌কিৎসক, রাহাত আ‌নোয়ার হাসপাতা‌লের স্বত্বা‌ধিকারী ডা. আ‌নোয়ার হো‌সেন মারা গেছেন। মঙ্গলবার (০৯ জুন) রাত পৌনে ৩টায় রাজধানীর বাড্ডা এলাকায় একটি বেসরকারি হাসপাতালে ক‌রোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। এর আগে গুরুতর অবস্থায় তা‌কে এয়ার এম্বুলেন্সে ক‌রে ঢাকায় নেয়া হয়।

ডাঃ আ‌নোয়ার হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য, ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু , কেন্দ্রীয় আওয়ামী লীগের অন্যতম সদস্য গোলাম রাব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান আরিফুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ঝালকাঠি জেলা শাখার উপদেষ্টা অধ্যাপক ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুন কর্মকার, জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এসএম রুহুল আমীন রিজভী, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগনেতা সাংবাদিক মানিক লাল ঘোষ,সাংবাদিক মোঃ নাঈম হাসান ঈমন, আলোকিত ঝালকাঠির সম্পাদক অলোক সাহা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com