বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষনা কর্মরত সংবাদকর্মীদের !!

রাণীশংকৈল উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষনা কর্মরত সংবাদকর্মীদের !!

উপজেলার বিভিন্ন দপ্তরের অনিয়ম দূনীতি, জনদূর্ভোগের সংবাদ, সরকারী উন্নয়ন মুলক কাজের সংবাদ, সরকারী হাটে অতিরিক্ত ইজারা আদায়সহ বিভিন্ন বিষয়ের সংবাদে কোন বক্তব্য দিতে চান না ইউএনও মৌসুমী আফরিদা। তাছাড়াও তিনিসহ তার পরিষদের বিভিন্ন দপ্তরে সংবাদকর্মীরা সাধারণ তথ্য নিতে গেলেও অনেক ঝামেলা করে কর্মকর্তারা। বিভিন্ন অযুহাত দেখিয়ে তথ্য দিতে টালবাহানা করার অভিযোগও রয়েছে। এ ক্ষেত্রে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে অনেক বেকায়দায় পড়তে হয় ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় কর্মরত ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মিদের।


এ নিয়ে গতকাল সোমবার উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা’র সাথে তার কার্যালয়ে সংবাদকর্মীরা এক বৈঠকে বসেন। সেখানে ইউএনও মৌসুমী আফরিদা প্রেস ক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার সম্পাদক আনোয়ার হোসেন আকাশসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

বৈঠকে সাংবাদিকদের ফোন না ধরা, সংবাদে বক্তব্য না দেওয়া উপজেলার বিভিন্ন দপ্তরে অনিয়ম দূর্নীতিতে অবস্থানসহ সম-সাময়িক বিভিন্ন বিষয় নিয়ে ইউএনও’কে প্রশ্ন করলে তিনি সে-সবের কোন সদুত্তর বা সুরাহা না দিয়ে মিটিং আছে বলে সংবাদকর্মিদের সাথে বসা বৈঠক থেকে দ্রæত উঠে পড়েন। ইউএনও’র এমন অনাকাংখিত আচরণ নিয়ে তাৎক্ষনিক রাণীশংকৈল প্রেস ক্লাবে এক জরুরী সভা হয়। সেই সভা থেকে উপজেলা প্রশাসনের সকল সংবাদ বর্জনের ঘোষনাসহ পরবর্তীতে আলোচনা করে তার এমন আচরণের বিরুদ্ধে কর্মসুচি নেওয়ার সির্দ্বান্ত গৃহিত হয় বলে জানান প্রেস ক্লাবের প্রচার সম্পাদক বিজয় রায়।

প্রেসক্লাব সভাপতি ফারুক আহাম্মদ সরকার বলেন, তিনি চরমভাবে সংবাদকর্মীদের হয়রানী করেন। যে কোন সংবাদে তিনি তো বক্তব্য দিতে চান না। তাছাড়াও ফোন দিলেও ধরেন না। র্দীঘদিন ধরে তার এমন আচরণ দেখছি ।
প্রেস ক্লাব সম্পাদক আনোয়ার হোসেন আকাশ বলেন, সংবাদকর্মীরা অনেক পরিশ্রম করে শরীরের ঘাম ঝড়িয়ে সংবাদ সংগ্রহ করে।

এমন কিছু সংবাদ রয়েছে যে সংবাদে ইউএনও’র মন্তব্যটা অতি জরুরী, না হলে সংবাদটি পরিবেশন করায় দুস্কর। এমন সংবাদগুলোতেও তিনি কোন মন্তব্য করতে চান না। তাছাড়াও ফোন না ধরার অভিযোগ তো রয়েছেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com