বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সুন্দরবনে তিন হরিণ শিকারী আটক।

সুন্দরবনে তিন হরিণ শিকারী আটক।


গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকা থেকে তিন হরিণ শিকারিকে আটক করেছেন বনবিভাগ। রবিবার (১১ অক্টোবর) গভীর রাতে সুন্দরবনের চরপুটিয়া এলাকা থেকে হরিণ ধরার ফাঁদ ও নৌকাসহ তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন চাদঁপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান।সোমবার (১২ অক্টোবর) তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।এদিকে পূর্ব সুন্দরবনের চাদঁপাই রেঞ্জ কর্মকর্তা এনামুল হক জানান,একদল দুর্বৃত্ত হরিণ শিকার করে উপকূলে এনে তা বিক্রি করছে।

এমন গোপন সংবাদ পেয়ে বনরক্ষীরা চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া এলাকায় অভিযান চালায়।এ সময় তারা চরাপুটিয়া মেইন খালে একটি নৌকা দেখতে পায় তারা।গোপনে নৌকার কাছে গিয়ে দেখতে পান কয়েকজন হরিণ ধারার ফাঁদ তৈরি করছেন।এটি দেখে তাদের ধাওয়া করেন তারা।শিকারিরা দৌড়ে পালানোর সময় হাতেনাতে তিনজনকে আটক করতে সক্ষম হয় বনরক্ষীরা। আটককৃতরা হলেন- মফক্কর আলী শেখের ছেলে সৈয়দ শেখ (৪৫), মাহবুবু শেখের ছেলে হযরত আলী শেখ (৪৩) ও পীর আলী শেখের ছেলে ফারুক শেখ (৪০)।

তাদের সবার বাড়ি খুলনা দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। বন বিভাগের সদস্যরা এ সময় বনের ভেতর পাতা ফাঁদ ও নৌকায় তল্লাশি করে মাংস কাটার সরঞ্জামাদি জব্দ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com