মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ফ্রেঞ্চ ওপেনের রাজা নাদাল

ফ্রেঞ্চ ওপেনের রাজা নাদাল

ক্লে কোর্টের মুকুটহীন সম্রাট তিনি। তার হাতেই রইলো ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটা। পুরুষ এককের ফাইনালে নাম্বার ওয়ান নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে আরো একটি ট্রফি জিতে নিলেন স্প্যানিশ তারকা রাফায়েল নাদাল। এ নিয়ে ২০তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন এই টেনিস তারকা। আর একটি ট্রফি জিততে পারলেই তিনি ছাড়িয়ে যাবেন তার চিরপ্রতিদ্বন্দ্বী এবং সুইস কিংবদন্তি রজার ফেদেরারকে।

২০তম গ্র্যান্ডস্ল্যাম জয়ের পথে নাদাল ফ্রেঞ্চ ওপেনই জিতলেন ১৩ বার। ফরাসী ওপেনে এটি তার শততম জয়।

এবারের আসরে দুর্দান্ত খেলেছেন নাদাল। হারেননি কোনো সেট। তারই ধারাবাহিকতায় এদিনও শুরু থেকেই চাপে রাখেন জোকোকে। ১ম সেটেই জিতে নেন ৬-০ গেমে।

২য় সেটেও নাদালের জয়জয়কার। এবার জিতলেন ৬-২ গেমে। তৃতীয় সেটে লড়াইয়ে ফেরার আভাস দেন জোকোভিচ।

তবে নাদাল যেন এদিন অপ্রতিরোধ্য। এই সেট জিতে নেন ৭-৫ গেমে। ফলে ফিলিপে কাট্রিয়েরে আরো একবার উড়ল নাদাল-কেতন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com