বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

জুতা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুডওয়্যার লিমিটেড নামক জুতা কারখানার শনিবার বিকালে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় সোল হেল্পার গোলাপী বেগমের (৩৩) মৃত্যু হয়। ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া লাশ দাফনের জন্য নিহতের পরিবারকে জেলা প্রশাসন ২০ হাজার টাকা দিয়েছে।

নিহত শ্রমিক গোলাপী বেগম কুড়িগ্রামের চিলমারী উপজেলার বারাবাড়িরহাট সরদারপাড়া এলাকার আইনুল হোসেনের স্ত্রী এবং মো. গুলজার হোসেনের মেয়ে।

গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে রোববার সকালে কমিটি গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল কালামকে প্রধান করে কলকারখানা অধিদপ্তর, ফায়ার সার্ভিস, শিল্প পুলিশ ও জেলা পুলিশের একজন করে মোট ৫ সদস্য রয়েছে কমিটিতে।

কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে ৭ কর্মদিবস সময় দেয়া হয়েছে। এছাড়া জেলা প্রশসনের তরফ থেকে নিহতের পরিবারকে লাশ বহন ও দাফনের জন্য তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা দেয়া হয়।

তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন: রোববার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলামসহ তদন্ত কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত কমিটির সদস্য ছাড়াও কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন উপস্থিত ছিলেন।

কালিয়াকৈর দমকল বাহিনীর স্টেশন ওয়ার হাউস ইন্সপেক্টর মো. কবিরুল ইসলাম জানান, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে জুতা তৈরির কারখানাটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে কালিয়াকৈর, গাজীপুর, সাভার ইপিজেড ও কাশিমপুরসহ আশপাশের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর রাত ৯টা ৫০ মিনিটের সময় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রোববারও পুরোপুরি আগুন নেভানোর কাজ অব্যাহত থাকে।

তিনি জানান, রোববার সকালে আগুন নেভানোর (ড্যাম্পিংয়ের কাজ) চলাকালে কারখানার ওয়াশরুমে সোল হেল্পার গোলাপীর লাশ পাওয়া যায়। ধোঁয়া আর আগুনের তীব্রতায় তিনি হয়তো ভয়ে কারখানার ওয়াশরুমে আশ্রয় নিয়েছিলেন। পরে গ্যাসের বিষাক্ততায় হয়তো সেখানেই তিনি মারা গেছেন। তার দেহে আগুনে পুড়ে যাওয়ার কোন আলামত ছিল না।

আগুনে কারখানায় থাকা অ্যাডহেসিভ, প্লাস্টিক দানা, জুতার ফর্মা, জুতার তৈরিকরা সোলসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। কারখানাটিতে প্লাস্টিক দানা থেকে জুতার সোল তৈরি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com