বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নে নূর ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার মলানী গ্রামে ওই ব্যবসায়ীর বাসার পাশে বাঁশঝাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম।

নিহত নূর ইসলাম ওই উপজেলার মলানী গ্রামের আব্দুস হাসিমের ছেলে। তিনি বৈরাগী বাজারের একজন মুদি ব্যবসায়ী।

এদিকে নিহত নূর ইসলামের মেয়ে অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরেই তার প্রথম স্বামী হাবিবুল্লাহহ আল মামুন তার নতুন স্বামী সুজন ও তার বাবাকে মেরে ফেলার হুমকি দিয়ে আসে।

ওসি জানান, রাতে দোকান বন্ধ করার পর থেকে বাসায় ফিরেনি ব্যবসায়ী নূর ইসলাম। সকালের দিকে তার ছোট ভাই তৌহিদুল ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ করেন। পরে খবর পাওয়া যায় বাসার পাশে একটি বাঁশঝাড়ে তার মায়ের কবরের উপরে নূর ইসলামের মরদেহ পড়ে রয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে যেহেতু নূর ইসলামের মেয়ে তার প্রথম স্বামীর ব্যাপারে অভিযোগ করছেন সেহেতু বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com