বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
কালিয়াকৈরে জুতা কারখানার আগুনে নারী শ্রমিকের মুত্যু

কালিয়াকৈরে জুতা কারখানার আগুনে নারী শ্রমিকের মুত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এফবি ফুটওয়্যার লিমিটেড নামে জুতা তৈরির একটি কারখানায় আগুনে পুড়ে গোলাপী (৩৩) নামে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সকালে ওই আগুন লাগা কারখানার ওয়াশরুম থেকে গোলাপীর লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী।

নিহত গোলাপী ওই কারখানার শ্রমিক ছিলেন। তার পিতার নাম গোলজার হোসেন।

স্থানীয়দের বরাত দিয়ে গাজীপুরের কালিয়াকৈর স্টেশনের ষ্টেশন অফিসার কবিরুল আলম জানান, উপজেলার উলুসারা এলাকার এফবি ফুটওয়্যার লিমিটেড নামের জুতা ও সোল তৈরি কারখানায় শনিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগে। টিনসেটের ওই কারখানা ভবনে জুতা তৈরির ক্যামিকেল ও সোলসহ দাহ্য পদার্থ থাকায় মুহুর্তেই আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে এবং ভয়াবহ আকার ধারণ করে। এ সময় কারখানার শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।

এরপর গাজীপুরের কালিয়াকৈর, ঢাকার সাভার ইপিজেড. টাঙ্গাইলের মির্জাপুর ষ্টেশনসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ততক্ষণে ওই কারখানায় থাকা মেশিনপত্র, জুতা তৈরি বিভিন্ন মালামাল পুড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com