বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলা পোর্ট পৌরসভায় সিআরডিপি প্রকল্পের মতবিনিময়।

মোংলা পোর্ট পৌরসভায় সিআরডিপি প্রকল্পের মতবিনিময়।


মোংলা পোর্ট পৌরসভায় সিআরডিপি প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের রাস্তা, ড্রেন,কালভার্ট,ওয়াকওয়ে রাস্তা,বড় পুকুর পাড়,শেলাখাল,কাইনমারী খাল ও নদীয় পাড়ের সৌন্ধর্য বর্ধন কাজের ড্রেনেজ মাষ্টার প্লান বাস্তবায়ন বিষয়ে মতবিনিময় সভা আজ চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নয়ন কুমার রাজবংশী,সহকারী কমিশনার ভূমি, মোংলা,বাগেরহাট।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ সামছুজ্জামান, স্ট্রাকচারাল ইজ্ঞিনিয়ার,সিআরডিপি-২, মোঃ গোলাম মোস্তফা,ড্রেনেজ ইজ্ঞিনিয়ার-ডিজাইন-১,

সিআরডিপি-২,আব্দুল্লাহ আল ফারুক,কমিউনিটি ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট,সিআরডিপি-২, আসবাফ উজ জামান,জিআইএস স্পেশালিষ্ট, সিআরডিপি-২,সভায় সভাপতিত্ব করেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র, জনাব আলহাজ্ব মোঃ জুলফিকার আলী। তিনি সকলের সামনে নতুন প্রকল্প সম্পর্কে অবহিত করেন,তিনি আরও বলেন ভবিষ্যতে একটি মডেল পৌরসভায় যা যা প্রয়োজন তা ডিজাইন করা রয়েয়ে, পর্যায়ক্রমে ঐ সকল কাজগুলো বাস্তবায়িত হবে।প্রধান অতিথি সহ বিশেষ অতিথিবৃন্দ সকলের সামনে বক্তব্য পেশ করেন।

মোংলা পোর্ট পৌরসভার মেয়র, জনাব আলহাজ্ব মোঃ জুলফিকার আলী অনুষ্ঠানে আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথি সকলেকে ফুলের তোড়া ও ক্রেষ্ট দিয়ে সম্মাননা দেন।তাছাড়া মোংলা পোর্ট পৌরসভার কর আদায়কারী জনাব সুশান্ত সরকার করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরন করায় তার বিদেশী আত্মার শান্তি কামনায় ২ মিনিট নিরবতা পালন করা হয়।তাছাড়া সভায় সকলের উন্মুক্ত বক্তব্য নেওয়া হয়,

আগত সকলে উক্ত প্রকল্প বাস্তবায়নের পক্ষে হাত তুলে সমর্থন দেন ও মোংলা পোর্ট পৌরসভার মেয়র জনাব মোঃ জুলফিকার আলী এর প্রচেষ্টায় এমন একটি সুন্দর প্রকল্প গৃহীত হওয়ায় সকলে মেয়র মহোদয়কে ধন্যবাদ জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com