বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
দেশের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে মোংলা ইকোনমিক জোন।

দেশের কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে মোংলা ইকোনমিক জোন।

মোংলা বন্দর তথা দক্ষিণাঞ্চলের কয়েক লাখ মানুষের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ মোংলা অর্থনৈতিক অঞ্চলের কাজ এগিয়ে চলছে।মোংলা সমুদ্র বন্দরকে গতিশীল করতে বিশাল ভূমিকা রাখবে এ ইকোনমিক জোন।জানা গেছে,দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ও কর্মস্থানের লক্ষ্যে সারাদেশে ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল নির্মাণ করা হচ্ছে।এর মধ্যে একটি অন্যতম অঞ্চল হচ্ছে মোংলা অর্থনৈতিক অঞ্চল।দেশের অন্যতম শিল্প গ্রুপ সিকদার গ্রুপের একটি অঙ্গ প্রতিষ্ঠান পাওয়ার প্যাক ২০৫ একর জমির ওপর স্থাপিত এই অর্থনৈতিক অঞ্চলটি বেজাথর কাছ থেকে ৫০ বছরের ডিজাইন,নির্মাণ,আর্থিক সহায়তা, পরিচালনা ও হস্তান্তর সরকারী-বেসরকারী অংশীদারিত্বে কাজ করছে।

গত শুক্রবার (৯ অক্টোবর) সিকদার গ্রুপের পাওয়ার প্যাক ইকনোমিক জোন মোংলা বন্দরে বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চোধুরী এবং পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ও পাওয়ার প্যাক ইকনোমিক জোন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রিক হক সিকদার তাদের কতগুলো প্রকল্পের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন এবং একটি সম্পূর্ণ প্রস্তুত রেস্ট হাউসের উদ্বোধন করেন।সিকদার গ্রুপের প্রতিষ্ঠান পাওয়ার প্যাক ইকনোমিক জোনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে আরও বলা হয়-উদ্বোধনকৃত প্রকল্পসমূহের মধ্যে রয়েছে পাওয়ার প্যাক পেট্রোলিয়াম লিমিটেডের এক লাখ মে. টন ক্ষমতাসম্পন্ন ওয়েল ডিপো,সেই সঙ্গে স্বাস্থ্যসম্মত ভোজ্যতেল এডিবওয়েল ডিপো। বিদেশী বিনিয়োগকারীদের জন্য আন্তর্জাতিকমানের রেস্ট হাউস ও এই প্রকল্পে কর্মরত বিদেশ কর্মীদের জন্য ডরমেটরি,কেন্দ্রীয় পানি শোধনাগার,কার্গো জেটি এবং বসুন্ধরা সিমেন্ট ব্যাগ নির্মাণ কারখানা।রিক হক সিকদার বলেন,মোংলা সমুদ্র বন্দর সংলগ্ন এবং প্রস্তাবিত খান জাহান আলী বিমান বন্দর থেকে মাত্র ২০ কিমি দূরত্বে অবস্থিত এই অর্থনৈতিক অঞ্চলটি দেশের অর্থনৈতিক উন্নয়ন বিশেষ করে দক্ষিণ অঞ্চলে কর্মসংস্থানের সৃষ্টি সর্বোপরি দেশের দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।সিকদার গ্রুপ শুরু থেকেই বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অংশীদার হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কাজ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব হারুনুর রশীদ,ইরফান রশীদ,পাওয়ার প্যাক ইকনোমিক জোন প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান রিক হক সিকদারের জ্যেষ্ঠ পুত্র এবং গ্রুপের পরিচালক শন হক সিকদার,

উপদেষ্টা ফরিদ উদ্দিন খান,সিকদার গ্রুপের সিও সৈয়দ কামরুল ইসলাম মোহন,পরিচালক সালাউদ্দিন আহমেদ,সহ বেজা,সিকদার গ্রুপ ও বসুন্ধরা গ্রুপের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com