বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এফবি ফুটওয়্যার লিমিটেড কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ঢাকা সদরদপ্তরের ডিউটি অফিসার সাহফুজ রিবেন এ তথ্য জানিয়েছেন।

ফায়ার সার্ভিসের কালিয়াকৈর স্টেশন ও স্থানীয়রা জানান, কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকা অবস্থিত এফবি ফুটওয়্যার লিমিটেড নামের জুতার কারখানায় শনিবার বিকেল সোয়া ৪টার দিকে আগুন লাগে।

টিনসেটের ওই কারখানা ভবনে জুতা তৈরির কেমিকেল ও জুতার সোলসহ দাহ্য পদার্থ থাকায় মুহূর্তে আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে শ্রমিকরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয় এবং ফায়ার সার্ভিসে খবর দেয়।

ফায়ার সার্ভিসের গাজীপুরের কালিয়াকৈর, ঢাকার সাভার ইপিজেড. টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনের আটটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

এক পর্যায়ে রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই কারখানায় থাকা মেশিনপত্র, জুতা তৈরি বিভিন্ন মালামাল পুড়ে যায়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com