বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
কালিয়াকৈরে টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে টেক্সটাইল মিলের তুলার গুদামের আগুন নিয়ন্ত্রণে

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার রহমত টেক্সটাইল মিলের তুলার গুদামে শনিবার (১০ অক্টোবর) রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ এ তথ্য জানান।

গাজীপুরের কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মিরাজুল ইসলাম জানান, মৌচাক এলাকার ওই কারখানার টিনসেটের ভবনের তুলার গুদামে আগুন লাগে। রাত ১০টার দিকে আগুন লাগার সংবাদ পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুইটি, ডিবিএল মিনি ফায়ার স্টেশনের একটি ও শ্রীপুর ফায়ার স্টেশনের একটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে।

উপ-সহকারী পরিচালক মো. আব্দুল হামিদ জানান, চারটি ইউনিটের কর্মীদের এক ঘন্টার চেষ্টায় রাত ১১টা ৫৩ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে গুদামে থাকা তুলার বান্ডেল পুড়েছে। এখন আগুন পুরোপুরি নেভানোর কাজ চলছে।

তাৎক্ষনিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com