বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী ও শাশুড়ি

গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী ও শাশুড়ি

গাজীপুরের এক গৃহবধূর লাশ হাসপাতালে রেখে পালিয়েছে তার স্বামী ও শাশুড়ি। পুলিশ শনিবার নিহতের লাশ উদ্ধার করেছে।

নিহতের নাম- বিথী আক্তার ওরফে দিনা (১৯)। সে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর থানার ভেদুঘর এলাকার আমির হোসেনের মেয়ে।

বাসন থানার এসআই মাসুম হোসেন খান ও স্থানীয়রা জানান, প্রেমের সম্পর্কের জের ধরে প্রায় ৬ মাস আগে বিথী গাজীপুরে এসে ইয়াসিন সিকদারকে বিয়ে করেন। ইয়াসিন সিকদার ফরিদপুরের আলফাডাঙ্গা থানার ভিন্নারিয়া গ্রামের জামাল সিকদারের ছেলে। বিয়ের পর স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের নলজানী এলাকার গ্রেটওয়াল সিটিতে বেলায়েতের বাসায় ভাড়া থাকেন ইয়াসিন।

পারিবারিক বিষয়াদি নিয়ে গত কিছুদিন ধরে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া বিবাদ চলে আসছিল। শুক্রবার রাতে ইয়াসিন বাসায় ফিরে বিথীকে ঘরের বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। রাতে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। কিন্তু পরদিন (শনিবার) সকালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য স্বামী ও শাশুড়ি তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক বিথীকে মৃত ঘোষণা করলে তার লাশ হাসপাতালে ফেলে তার স্বামী ইয়াসিন ও শাশুড়ি বৃষ্টি বেগম পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ দুপুরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

পুলিশের ওই কর্মকর্তা আরো জানান, দাম্পত্য কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে শুক্রবার সন্ধ্যার পর বিথী বিষ পান করে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহতের মুখে ফেনা ও বিষের গন্ধ রয়েছে। তবে এ ঘটনা আত্মহত্যা না-কি হত্যা তা ময়না তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com