জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিমের সাথে মতবিনিময় করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান এনবিপি,এনডিসি,পিএসসি বিএন।শনিবার (১০ অক্টোবর) দুপুরে বন্দর চেয়ারম্যানের দপ্তরে দুই রাষ্ট্রায়ত্ব প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার মতবিনিময় অনুষ্ঠিত হয়।পরে বন্দরের সম্মেলন কক্ষে মোংলা বন্দরের সুযোগ সুবিধা ও ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলোচনা সভায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান।
এসময় বন্দরের পরিচালক (অর্থ) ইয়াসমিন আফসানাসহ বন্দর ও কাস্টমসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মোংলা কাস্টমস হাউসের আয়োজনে জনসচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজস্ব বোর্ড চেয়ারম্যান আবু হেনা মোঃ রহমাতুল মুনিম।
Leave a Reply