বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
থানার ওসি পরিচয়ে টাকা নিতেন বিকাশে, ব্যবহার করতো গ্রাম পুলিশকে

থানার ওসি পরিচয়ে টাকা নিতেন বিকাশে, ব্যবহার করতো গ্রাম পুলিশকে

গাজীপুরের কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) পরিচয়ে ৫ লক্ষাধীক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মো. ওসমান ওরফে জাহিদুল ইসলাম ওরফে সহিদ (৩৩) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক স্থানীয় সাংবাদিকদের এই তথ্য জানান। তবে হাতিয়ে নেওয়া টাকার মধ্যে ৩ লাখ টাকা, ৩টি মোবাইল সেট ও ৭টি সীম কার্ড উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

গ্রেফতারকৃত প্রতারক ময়মনসিংহের ইশ^রগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মো. রুশমত আলীর ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বেশ কিছুদিন ধরে ওসমান নিজেকে কালীগঞ্জ, পূবাইল, টঙ্গী, কোনাবাড়ি ও শ্রীপুরসহ গাজীপুরের বিভিন্ন থানাসহ নরসিংদীর পলাশ থানার ওসি এবং ওসি (তদন্ত) হিসেবে মিথ্যা পরিচয় দিত। ওইসব কর্মকর্তাদের নাম পরিচয় দিয়ে স্থানীয় ব্যবসায়ী, ধনার্ঢ্য ব্যক্তি ও রাজনৈতিক নেতা-কর্মীদের মোবাইলে ফোন করতো। নিজের গ্রামের বাড়ীতে নিজ উদ্যোগে একটি মাদ্রাসা নির্মান চলছে সেখানে কিছু টাকা দরকার বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিত। আর স্থানীয় গ্রাম পুলিশের মাধ্যমে ওসমান এসব টাকা বিকাশের মাধ্যমে নিতেন।

সূত্র আরো জানায়, সম্প্রতি সে কালীগঞ্জ থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলামের নাম ভাঙ্গিয়ে স্থানীয় পোল্ট্রি ব্যবসায়ী মোয়াজ্জেম হোসেনের কাছ থেকে বিকাশের মাধ্যমে ১৯ হাজার টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে প্রতারণার বিষয়টি ধরা পড়লে মোয়াজ্জেম হোসেন সরকারী কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে ওসমানের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পরে কালীগঞ্জ থানার ওসির নেতৃত্বে পুলিশ আধুনিক প্রযুক্তি (মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে) ব্যবহার করে বৃহষ্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে জিএমপি’র পূবাইল থানার মীরের বাজারের (মাজুখান) রেলক্রসিং এলাকা হতে ওসমানকে গ্রেফতার করে। পরে ওসমানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী শিরিন আক্তারের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া ৩ লাখ টাকাসহ প্রতারণার কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন ও ৭টি সীম কার্ড উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, গ্রেফতারকৃত ওসমানের বিরুদ্ধে ১৭০/৪২০/৪০৬ ধারায় মামলা (নং ৭) করা হয়েছে। ওই মামলায় তাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com