বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ব‌রিশা‌লে সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন

ব‌রিশা‌লে সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন


বরিশালের বাটাজোর-সরিকল ভায়া আগরপুর শিলনদিয়ার সড়ক সংস্কার ও মেরামতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০ টায় ভুক্তভোগী পূর্বাঞ্চলের জনগণের ব্যানারে আগরপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। অধ্যাপক আব্দুল হাকিম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কাস পার্টি বরিশাল জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মোজাম্মেল হক ফিরোজ, ছাত্র নেতা শামিল শাহরোখ তমাল, আব্দুল হক, মোঃ ফরিদ উদ্দিন, পলাশ সরদার, মাসুম সরদার। এসময় বক্তারা বলেন, দীর্ঘ পাঁচ বছর যাবত এই রাস্তা মেরামতের দাবি জানিয়ে আসছে এলাকার জনগণ কিন্তু সংস্কার হয়নি! বরিশাল থেকে সরিকল ভায়া শিলন্দীয়া রাস্তার মাথায় সড়ক অনুপযুক্ত হওয়ায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি, মিশুক, অটো রিক্সা, মোটর সাইকেল, ভ্যান চালানো দায় হয়ে পড়েছে।

বক্তারা বলেন, গৌরনদী উপজেলার বাটাজোর, বাবুগঞ্জের আগরপুর ও সরিকলের প্রায় ২ লক্ষ মানুষ এই সড়ক ব্যবহার করে এবং বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি ও তার নামে পাঠাগারে চলাচলের সড়কও এটি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এই রাস্তা সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার প্রভাব এ অঞ্চলের মানুষ এবং তাদের জীবন-জীবিকা ও ব্যবসার উপর প্রভাব পড়েছে। তাই এ অঞ্চলের ভুক্তভোগী জনগণ দ্রুত সময়ে রাস্তা মেরামত এবং সংস্কার করে চলাচল উপযোগী করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং সরকারের কাছে দাবি জানান।

আগামী ১৫ দিনের মধ্যে রাস্তা সংস্কার কাজ শুরু না হলে জনগণের পক্ষে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com