বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তালতলীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো প্রতিপক্ষ

তালতলীতে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলো প্রতিপক্ষ

বরগুনার তালতলীতে জমিজমার বিরোধের জের ধরে অটো চালককে ইয়াবা দিয়ে ফাঁসাতে গিয়ে প্রতিপক্ষই ফেঁসে গেলো। ইয়াবা চক্রের আবুল হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি দুইজন পলাতক রয়েছেন।

শনিবার(১০ অক্টোবর) সকালে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকতা মো. কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চত করেন। এঘটার জড়িত আবুল হোসেন(২৭), নিজাম জোমাদ্দারসহ তিন জনের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃত আবুল হোসেন (২৭) উপজেলার ঠং পাড়া এলাকার মোঃ ইউসুফ আলীর পুত্র ।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মৌরুবী এলাকার জহিরুলের পরিবারের সাথে একই এলাকার জাহাঙ্গীর জোমাদ্দার ও ফারুক জোমাদ্দারসহ তাদের পরিবারের সাথে জমিজমার বিরোধ চলে আসছিলো। এইর জের ধরে ফারুক জোমাদ্দারের ছেলে নিজাম জোমাদ্দার তাদের প্রতিপক্ষ খলিল মুন্সীর ছেলে জহিরুলকে ইয়াবা দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেন। নিজাম জোমাদ্দার আবুলসহ ও তার সহযোগিদের চার হাজার টাকার চুক্তি করেন। এর পরে গতকাল ১০ অক্টোবর শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার সদর রোডের বাসস্টান এলাকায় জহিরুল ইসলাম নামের এক ব্যক্তি অটো-বোরাক থামিয়ে একটি দোকান থেকে মালামাল ক্রয়ের জন্য যায়।

এই সুযোগে ৩ পিস ইয়াবা ও ৫ গ্রাম গাঁজা জহিরুলের অটো-বোরাকের সিটের নিচে রাখেন আবুল হোসেন ও তার তিন সহযোগি। এরপরে পুলিশকে খবর দেয় আবুল। পুলিশ গিয়ে সিটের নিচ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করে ও জহিরুল কে আটক করেন।

এদিকে জহিরুল কে আটকের পরে বিষয়টি পুলিশের সন্দেহ হলে তথ্যদাতা আবুল হোসেনকে শুক্রবার রাতেই আটক করে প্রাথমিভাবে জিজ্ঞাসা করেন। পরে তিনি বলেন জহিরুলের পরিবারের সাথে জমিজমার বিরোধের জেরে তাদের প্রতিপক্ষরা নিজাম জোমাদ্দার ৪ হাজার টাকা দেয়। ঐ টাকা দিয়ে ইয়াবা ও গাঁজা কিনে গাড়িতে রেখে তাকে ফাঁসানো হয়েছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান মিয়া বলেন, জহিরুল ইসলাম নামের একজনকে ৩ পিস ইয়াবা ও ৫ গাঁজাসহ আটক করা হয়। পরে খোঁজখবর নিয়ে জানা যায় জহিরুল জীবনেও কোনোদিন মাদকের সাথে জড়িত না। যারা মাদকের তথ্য দিয়ে তারাই গাড়িতে মাদক রেখে জহিরুল কে ফাঁসিয়েছে। তাদের জমিজমা নিয়ে বিগতদিনে ঝামেলা ছিলো। এরই জের ধরে তারা জহিরুল কে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করেন।

এই এঘটনায় জড়িত আবুল হোসেন ও নিজামা জোমাদ্দারসহ তিন জনের বিরুদ্ধে মাদক মামলা হয়েছে। তদন্তের স্বার্থে বাকি দুই জনের নাম বলা যাচ্ছে না। এই দুইজনকে গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি আরও বলেন নির্দোষ জহিরুলকে ছেড়ে দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com