বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ভোলার বোরহানউদ্দিনে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী উদ্ধার,দুই ধর্ষক গ্রেফতার

ভোলার বোরহানউদ্দিনে গণধর্ষণের শিকার স্কুল ছাত্রী উদ্ধার,দুই ধর্ষক গ্রেফতার

গত ইংরেজি ০৮/১০/২০২০ তারিখ সন্ধ্যা অনুমান ০৮ ঘটিকায় লালমোহন থানা এলাকার এক স্কুল ছাত্রী (১৩)কে ফুসলাইয়া বিয়ের প্রলোভন দেখিয়ে,নিজ বাড়ি থেকে অপহরণ করে (১) সফিকুল ইসলাম @ শফিক ঢালী(৩০) পিতাঃ লাল মিয়া ঢালী,সাং-কলমা ২নং ওয়ার্ড,(২) মোঃ নাগর মাল (৩০)পিং- হাবু উল্লাহ মাল,সাং- চরলক্ষী ০৯ নং ওয়ার্ড,উভয় থানাঃ লালমোহন,জেলাঃ ভোলা দ্বয়।পরবর্তীতে উক্ত আসামী দ্বয় ঐ ছাত্রীকে ইংরেজি ০৮/১০/২০২০ তারিখ অনুমান রাত ০৮.৩০-০৯.০০ ঘটিকায় বোরহানউদ্দিন থানা এলাকার কাচিয়া ইউনিয়নের পদ্মমনষা ০৬ নং ওয়ার্ডস্থ জনৈক জামাল ও কামালের বাড়ির সামনে সবুজ হাজীর সুপারি বাগানের উত্তর পাশের পুকুর পাড়ে নিয়া জোড় পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।

ধর্ষক দ্বয় উক্ত স্কুল ছাত্রী কে ধর্ষণ শেষে বোরহানউদ্দিন থানাধীন ভোলা – চরফ্যাশন সড়ক সংলগ্ন সরকারী আবাসন প্রকল্পের সামনে ফেলে রেখে পালাইয়া যায়।
ইংরেজি ০৮/১০/২০২০ তারিখ রাত ১০.৩০ ঘটিকায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম স্থানীয় লোকের মাধ্যমে সংবাদ পেয়ে তাৎক্ষনিক সংগীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে ভীকটিম কে রাত ১১.৪৫ ঘটিকায় উদ্ধার করেন এবং ভিকটিম ঐ স্কুল ছাত্রী কে প্রাথমিক জিজ্ঞাসা বাদে ঘটনার সত্যতা পেয়ে প্রাথমিক চিকিৎসা ও ধর্ষণ জনিত পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরণ করেন।


পরবর্তীতে ভোলা জেলা পুলিশ সুপার জনাব সরকার মোহাম্মদ কায়সার মহোদয়ের দিক নির্দেশনায় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ মাজহারুল আমিন বিপিএম এর নেতৃত্ব রাতভর লালমোহন ও বোরহানউদ্দিন থানা এলাকার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান করে পলাতক ঐ দুই ধর্ষককে গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত দুই ধর্ষক প্রাথমিক জিজ্ঞাসা বাদে পুলিশের নিকট স্কুল ছাত্রী কে অপহরণ ও গণ ধর্ষনের কথা স্বীকার করে।


এই ঘটনায় স্কুল ছাত্রীর মা কোহিনুর বেগম বাদী হয়ে থানায় অপহরণ পূর্বক গণ ধর্ষনের এজাহার দিলে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ দুই ধর্ষকের বিরুদ্ধে ২০০০ সনে নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী -২০০৪) এর ৭/৯(৩)/৩০ ধারায় মামলা রুজু করেন। যার নম্বর ০৬ তারিখ ০৯/১০/২০২০ ইং। গ্রেফতার কৃত দুই ধর্ষককে আজ ইং ১০/১০/২০২০তারিখ আদালতে সোপর্দ করা হইবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com