বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১২:২২ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
৭ মাস পর দেশে প্রথম ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ড. হাছান মাহমুদ

৭ মাস পর দেশে প্রথম ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন ড. হাছান মাহমুদ

চট্টগ্রাম, শুক্রবার ৯ অক্টোবর ২০২০:
কিশোর-যুবাদের অবক্ষয়মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই- করোনায় সাত মাস ধরে ক্রীড়া প্রতিযোগিতাগুলো বন্ধ থাকার পর চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে একথাই বললেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আয়োজিত এ টুর্ণামেন্ট উদ্বোধনীতে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

টুর্নামেন্ট কমিটির সভাপতি ও চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এস এম মেহেদী হাছানের সভাপতিত্বে
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে এবং অন্যান্যের মধ্যে সিজেকেএস সহসভাপতি দিদারুল আলম চৌধুরী এহছানুল হায়দার বাবুল, হাছান সিদ্দিকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস প্রমুখ বক্তব্য রাখেন।

তথ্যমন্ত্রী বলেন, বর্তমানের কিশোর-যুবারা এখন আর আমাদের মতো মাঠে গিয়ে খেলেনা। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েবভিত্তিক বিভিন্ন এন্টারটেইনমেন্ট অ্যাপসগুলোর আসক্তি থেকে আমাদের তরুণ সমাজকে বের করে আনতে হবে। কিশোর-যুবাদের অপরাধ ও অবক্ষয় থেকে মুক্ত রাখতে খেলাধূলার বিকল্প নেই। আজকে ধর্ষণসহ নানা অপরাধ থেকে কিশোর-যুবাদের রক্ষার একটি বড় উপায় হচ্ছে পাড়ায় পাড়ায় খেলাধূলার ব্যাপকতা করা।

করোনাকালের এই স্থবিরতা বেশিদিন রাখা যায়না, এটা কাটানোর জন্য খেলাধূলার বিকল্প নেই উল্লেখ করে ড. হাছান বলেন, আমি মনে করি খুব সহসা চট্টগ্রামে লীগ খেলাও আয়োজন করা প্রয়োজন।

তথ্যমন্ত্রী বলেন, করোনার কারণে পৃথিবী স্তব্ধ হয়ে গেছে। বাংলাদেশের কোথাও করোনার কারণে এই টুর্নামেন্ট এখনো শুরু হয়নি। কিন্তু করোনাকালে জীবন স্তব্ধ হয়ে থাকতে পারেনা। আমাদের সবাইকে যেমন করোনা মোকাবিলা করতে হবে, জীবন এবং জীবিকাও অব্যাহত রাখতে হবে। একইভাবে জীবনের সাথে ওতোপ্রোতভাবে যুক্ত খেলাধূলাও আমাদের অব্যাহত রাখতে হবে। সেই লক্ষ্য নিয়েই করোনাকালে বাংলাদেশে প্রথম সিজেকেএস ফুটবল টুর্ণামেন্টের যাত্রা শুরু করলো। সেজন্য সিজেকেএসকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

জাতির পিতার ফুটবল অনুরাগের কথা উল্লেখ করে এসময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান বলেন, ‘এখানে অনেকে জানেননা, বঙ্গবন্ধু নিজেও কিন্তু ফুটবল খেলতেন। বঙ্গবন্ধু যখন স্কুলছাত্র তখন স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ছিলেন বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমান। তখন শেখ লুৎফর রহমানের টিমের সাথে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন টিমের খেলা হয়েছিল টুঙ্গিপাড়ায়। সেই খেলায় বাবার টিমকে তিনি হারিয়ে দিয়েছিলেন।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com