মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
শ্রীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

শ্রীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরের শ্রীপুর পৌর এলাকার কেওয়া গ্রামে বেতনের দাবিতে সিজি গার্মেন্টস কারখানার শ্রমিকরা মাওনা-শ্রীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে এ বিক্ষোভ করা হয়। এ সময় ওই সড়কে পৌনে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সেপ্টেম্বর মাসের বেতনও সঠিক সময়ে না দিয়ে তারিখ দিয়ে ঘুরাচ্ছে। আমরা বেতনের জন্য একাধিকবার যোগাযোগ করলেও কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন না দিয়ে বুধবার কর্মকর্তাদের বেতন পরিশোধ করেছেন।

এছাড়া প্রতি মাসের বেতন সঠিক সময়ে না দিয়ে একাধিক তারিখ দিয়ে টালবাহানা করে মালিকপক্ষ। সঠিক সময়ে বেতন না পেলে আমাদের ঘরভাড়া বাকি থাকে। এতে বাড়ির মালিক ভাড়া পরিশোধে চাপ দেয়। প্রতি মাসের দোকান বাকি পরিশোধ না করলে আমাদের মাল দেয়া বন্ধ করে দেয়। আমাদের কথাগুলো কারখানা কর্তৃপক্ষ শোনে না।

কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা রায়হান আল বিরুনি বলেন, করোনার কারণে কিছু শিপমেন্ট আটকে যাওয়ায় বেতন পরিশোধসহ আর্থিক কিছু ঝামেলা তৈরি হয়েছে। আর্থিক সঙ্কট দূর করে শ্রমিকদের বেতন দেয়া হবে।

শ্রীপুর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) গোলাম সারোয়ার বলেন, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়। আগামী ১৫ অক্টোবর বেতন পরিশোধের কথা জানিয়েছে মালিকপক্ষ। পরে শ্রমিকরা সিদ্ধান্ত মেনে নেয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com