বিভিন্ন মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পের জনবল প্রকল্প থেকে রাজস্ব খাতে স্থানান্তরের লক্ষে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বৃহস্পতি বার ১১ ঘটিকায় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে বিভিন্ন পরিপত্র, সরকারী আদেশ, সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রভৃতি তুলে ধরেন। তাদের মতে ৫-২০ বছর বা তার অধিক সময় সরকারের উন্নয়ন প্রকল্পে কর্মরত জনবল প্রকল্পের মেয়াদ শেষে রাজস্ব খাতে স্থানান্তরিত না হওয়ায় বৈষম্যের শিকার হচ্ছে। কোন কোন প্রকল্পের আংশিক জনবল রাজস্ব খাতে স্থানান্তরিত হলেও অবশিষ্টরা হয় না।
এটা চরম বৈষম্য। প্রকল্পের ডিপিপিতে উল্লেখ থাকলেও মেয়াদ শেষে প্রকল্পের জনবলকে রাজস্বখাতে স্থানান্তরের বিষয়ে প্রশাসনিক মন্ত্রণালয়ের উধাসীনতাই দায়ী বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। এ সকল বৈষম্য দূর করে ১৯৯৭ সালের পর থেকে ২০২০ সাল পর্যন্ত প্রকল্পের সকল জনবলকে প্রধানমন্ত্রীর নির্বাহী আদেশে রাজস্বখাতে স্থানান্তর করে বৈষম্য দূর করতে তারা আবেদন করেন। বরিশাল জেলায় স্মারকলিপি প্রধান করেন প্রকল্প থেকে রাজস্বখাতে স্থানান্তর ফোরামের কেন্দ্রীয় যুগ্ম অাহবায়ক মোঃ মিজানুর রহমান,বরিশাল জেলার সভাপতি মোঃ জাহাঙ্গির হোসাইন ও সাধারণ সম্পাদক মো: আরিফুর রহমান। এ সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক এস.এম. অজিয়র রহমান প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দ্রুত প্রেরণ করা হবে মর্মে সংশ্লিষ্টদের আশ্বাস প্রদান করেন।
Leave a Reply