দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় দেশব্যাপী ধর্ষণ ও নারী সহিংসতা এবং ধর্ষকদের ‘দ্রুত বিচার আইন’ সহ সর্ব্বোচ শাস্তি মৃত্যুদন্ডের দাবিত মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
৮ (অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১১ টায় ঘোড়াঘাট পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষর্থীরা। মানববন্ধনে শিক্ষার্থীরা সারা দেশের সাধারন মানুষের নিরাপত্তা ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড সংবলিত ব্যানার নিয়ে ঘোড়াঘাট পৌরসভার থানা রোড সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে চত্তরে অবস্থান করে।
মানববন্ধনে দাবির মধ্যে, ধর্ষণ আইন সংশোধনের মাধ্যমে সর্ব্বোচ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা। ধর্ষণজনিত ঘটনা বা অপরাধের জন্য আলাদা দ্রুত ট্রাইবুনাল গঠন এবং ৩০ থেকে ৬০ কার্যদিবসের মধ্যে বিচারকার্য নিশ্চিত করা। ইতিপূর্বে সকল ধর্ষণ মামলার রায় ৬ মাসের মধ্যে সম্পন্ন করা। ধর্ষণকারী ও তার পরিবারকে সামাজিকভাবে বয়কট এবং আশ্রয়দাতাদের আইনের আওতায় আনা সহ ৪ দফা দাবি জানান।
এছাড়াও দেশব্যাপী নারী নির্যাতনকারী ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান।
Leave a Reply