শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার ২

গাজীপুরে কিশোরী ধর্ষণ মামলায় গ্রেফতার ২

গাজীপুরের কাশিমপুর এলাকায় একটি স্কুলের ভেতরে নিয়ে গিয়ে এক কিশোরীকে (১৩) গণধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে নওগাঁ থেকে তাদের গ্রেফতার করা হয়।

সকালে ভিকটিমের মা বাদী হয়ে গাজীপুরের কাশিমপুর মেট্রোপলিটন থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার দুইজন হলেন- নওগাঁ সদর থানার রজাকপুর এলাকার মো. নজরুল ইসলাম লিটনের ছেলে মো. সম্রাট হোসেন শান্ত (২০) ও একই থানার ভবানীপুর এলাকায় মো. আলীম হোসেন আলেকের ছেলে মো. শাকিল আহম্মেদ (২২)। তারা গাজীপুরের কাশিমপুর থানাধীন তেঁতুইবাড়ী এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দিপঙ্কর রায় জানান, বুধবার সকালে ভিকটিমের মা-বাবা কাজের উদ্দেশে কর্মস্থলে যায়। একপর্যায়ে দুপুরে ওই কিশোরী প্রতিবেশী এক শিশুকে খুঁজতে বাসা থেকে বের হয়। এসময় সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহম্মেদ জোর করে ওই কিশোরীকে পাশের একটি স্কুলের ভেতর নিয়ে ধর্ষণ করে।

এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে কাশিমপুর থানায় সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহম্মেদকে আসামি করে মামলা দায়ের করেন। ঘটনার পর আসামিরা গাজীপুর থেকে পালিয়ে যায়। পরে পুলিশ অভিযানে নামে। একপর্যায়ে দুপুরে মামলার আসামি সম্রাট হোসেন শান্ত ও শাকিল আহম্মেদকে নওগাঁ থেকে গ্রেফতার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com