রবিবার, ২১ Jun ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ধর্ষণ মামলায় বিচার শুরু হতে যাচ্ছে রোনালদোর

ধর্ষণ মামলায় বিচার শুরু হতে যাচ্ছে রোনালদোর

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বজুড়ে হাজারো ফুটবলপ্রেমীর হৃদয়ে জায়গা করে আছেন। জাদুকরী ছন্দ আর নিজস্ব কারিশমায় ফুটবল ইতিহাসে নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সময়ের সেরা ফুটবলারদের একজন এই তারকা ফুটবলার। তবে খ্যাতির বিড়ম্বনা বলেও কথা আছে। যশ, খ্যাতি, জনপ্রিয়তার মধ্যেও নানা ঘটনায় হয়েছেন সমালোচিত।তেমনই একটি ঘটনা ঘটে প্রায় ১০ বছর আগে। রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছিলেন এক নারী। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি হোটেলে ধর্ষণ করেছেন বলে ক্রিস্টিয়ানো রোনালদোর বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন এক নারী। ২০১০ সালের ওই ঘটনা এর আগেও বেশ কয়েকবার আলোচনায় এসেছিল। রোনালদোর বিরুদ্ধে এ নিয়ে ধর্ষণ মামলাও দায়ের হয়েছিল। শুনানিও হয়েছিল।

আবারও যুক্তরাষ্ট্রে রোনালদোর বিরুদ্ধে সেই ধর্ষণ মামলার শুনানি শুরু হতে যাচ্ছে। নেভাদায় ফেডারেল জজের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এই শুনানির। যে শুনানিতে উপস্থিত থাকতে হতে পারে রোনালদোকে।

এখনো শুনানির নির্দিষ্ট কোনো তারিখ নির্ধারণ করা হয়নি। তবে জজ জেনিফার ডোরসি বলেন, ‘দুই পক্ষের যুক্তি-তর্ক শুনেই সিদ্ধান্ত নেয়া হবে। ধর্ষণের অভিযোগ তোলা ক্যাথেরিন মায়োরগার কথাও শোনা হবে।’

লাস ভেগাসের হোটেলে রোনালদোর সঙ্গে শারীরিক সম্পর্কের বিনিময়ে সেই নারীকে এক প্রতিনিধির মাধ্যমে ৩ লাখ ৭৫ হাজার ডলার দিয়েছিলেন রোনালদো।তবে রোনালদোর অ্যাটর্নি পিটার ক্রিস্টিয়ানসেন এ বিষয়ে সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। এমনকি অভিযুক্তের আইনজীবীও কোনো মন্তব্য করেননি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com