শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
প্রকল্প বাস্তবায়নে ২৬ সংস্থাকে ডিএসসিসি’র চিঠি

প্রকল্প বাস্তবায়নে ২৬ সংস্থাকে ডিএসসিসি’র চিঠি

উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ৩১ অক্টোবরের মধ্যে সমন্বয়ের সময়সীমা বেঁধে দিয়ে সরকারি ২১টি সংস্থা ও ৫ প্রকল্পকে চিঠি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি)। বুধবার (০৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা এ বি এম আমিন উল্লাহ নুরী স্বাক্ষরিত চিঠিটি ইতোমধ্যেই সংশ্লিষ্ট সংস্থাগুলো বরাবরে পাঠানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর রূপকল্প ২০৪১ বাস্তবায়নে উন্নত বাংলাদেশের রাজধানী ঢাকাকে উন্নত ঢাকা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন ২০০৯ এর তৃতীয় তফসিলের ১৬ নং অনুচ্ছেদ মোতাবেক Integrated City Master Plan for Dhaka তৈরির কাজ চলছে। সমন্বিত মহাপরিকল্পনাটি সরকার কর্তৃক অনুমোদিত হওয়ার পর কোন উন্নয়ন প্রকল্প গ্রহণের ক্ষেত্রে সিটি কর্পোরেশনের মতামত গ্রহণপূর্বক সমন্বয় করে বাস্তবায়ন করতে হবে। বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সঙ্গে সমন্বয় না করে বিভিন্ন সংস্থা কর্তৃক উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ফলে ঢাকা শহর অপরিকল্পিত নগরীতে পরিণত হচ্ছে।

চিঠিতে আরো বলা হয়, জলাশয় ভরাট করে আবাসিক ভবনের অনুমতি প্রদান করায় দুর্যোগ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, খাল বেদখল হয়ে যাওয়ায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে, সুপেয় পানি, সুষ্ঠু পয়ঃনিষ্কাশন ব্যবস্থাপনা অনিশ্চিত হয়ে পড়েছে এবং উন্নয়ন প্রকল্পের জন্য বিভিন্ন সংস্থা কর্তৃক রাস্তা কর্তনের ফলে সর্বসাধারণ ও যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মতামত গ্রহণ করে কোন সংস্থা কর্তৃক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হলে ঢাকা শহর একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে উঠবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা শহরকে একটি পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এই অর্থবছরে বাস্তবায়নযোগ্য প্রকল্পের বিবরণ আগামী ৩১ অক্টোবর ২০২০ তারিখের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনকে অবহিত করে মতামত গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতি, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান, বিআইডব্লিউটি এর চেয়ারম্যান, বিআরটিএ এর চেয়ারম্যান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানির চেয়ারম্যান, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক,

ঢাকা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, হাতিরঝিল প্রকল্পের প্রকল্প পরিচালক, মগবাজার-মৌচাক ফ্লাইওভার প্রকল্পের প্রকল্প পরিচালক, পদ্মা সেতু প্রকল্পের প্রকল্প পরিচালক, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বরাবরে চিঠিটি পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com