মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন

শিরোনাম :
লালমাটিয়া থেকে সাবেক এমপি আজিজুল ইসলাম গ্রেপ্তার আজ সকাল ১১টায় এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল “জেমসের গান সংরক্ষণে আসছে ‘জেমস ফাউন্ডেশন “আন্তর্জাতিক মঞ্চে সেরা অভিনেত্রী বাংলাদেশের নাজিফা তুষি” োহিঙ্গা গণহত্যার রায় প্রত্যাখ্যান মিয়ানমারের, ১০ হাজার শরণার্থী যাবে তুরস জন্মদিনে বুবলীর বড় চমক, প্রথম প্রযোজিত সিনেমা আন্তর্জাতিক উৎসবে গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আইজিপি, সঙ্গে বিজিবি ও এসআরবিপ্রধান : ৪৮০০ কোটি টাকায় বিক্রি হচ্ছে কেকেআরের ২২.৫ শতাংশ শেয় রাতের মধ্যে ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা বিশ্ব রাজনীতিতে ইতিহাস, এক টেবিলে তিন পরাশক্তির নেতা
১৫ হাজার টাকা দুর্নীতির দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার জরিমানা

১৫ হাজার টাকা দুর্নীতির দায়ে ইউপি সদস্যকে ৫০ হাজার জরিমানা

গাজীপুরে প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা কর্মসূচির টাকা আত্মসাতের উদ্দেশ্যে নিজ পরিবারের ছয় সদস্যের নাম অন্তর্ভুক্ত করার দায়ে এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৮ জুন) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসমত আরা।

দণ্ডপ্রাপ্ত আব্দুল বাতেন কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য।

উপজেলা নির্বাহী অফিসার ইসমত আরা জানান, ঈদ উপহার হিসেবে দেওয়া ‘প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা’ কর্মসূচির আড়াই হাজার করে টাকা আত্মসাতের উদ্দেশ্যে ইউপি সদস্য আব্দুল বাতেন তার নিজ পরিবারের ছয় সদস্যের (ভাই, ছেলে, তাদের স্ত্রী, ভাতিজা) নাম অন্তর্ভুক্ত করেন।

এমন অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এর সত্যতা পাওয়া যায়। পরে তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com