শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তিন দলের ওয়ানডে সিরিজ শুরু ১১ অক্টোবর

তিন দলের ওয়ানডে সিরিজ শুরু ১১ অক্টোবর

ছয় মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটকে মাঠে ফেরানোর ঘোষনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি দলকে নিয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট আয়োজন করবে বিসিবি। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া তিন দলের স্কোয়াডও ঘোষনা করেছে বিসিবি।
জাতীয়, হাই-পারফরম্যান্স এবং আইসিসির অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া দলের খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।


ক্রিকেটকে মাঠে ফেরাতে আগামী ১১ অক্টোবর থেকে শুরু হওয়া প্রতিযোগিতাটি বিসিবির আরও একটি ধারাবাহিক উদ্যোগ। করোনার কারনে গেল মার্চের মাঝামাঝি সময় থেকে দেশের ক্রিকেট যায়।
টুর্নামেন্টটি বর্তমান পরিস্থিতিতে শীর্ষস্থানীয় এবং নতুন ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক পর্যায়ে খেলার ভালো সুযোগ করে দিবে বলে আশা করা হচ্ছে।
তিন দলের অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে যথাক্রমে মাহমুদুুল্লাহ রিয়াদ-নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালকে। তিনটি দল একে অপরের বিপক্ষে দু’বার করে খেলবে। ডাবল লিগ পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’টি দল ফাইনাল খেলবে। আগামী ২৩ অক্টোবর অনুষ্ঠিত হবে ফাইনাল।


মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচই হবে দিবা-রাত্রির। প্রত্যক ম্যাচের জন্য রির্জাভ-ডে রয়েছে।
কোভিড-১৯ এর স্বাস্থ্য ও সুরক্ষার মান নিশ্চিত করার জন্য সকল খেলোয়াড়, সাপোর্ট স্টাফ, ম্যাচ অফিসাল এবং গ্রাউন্ডস কর্মীদের টুর্নামেন্টের জন্য জৈব-সুরক্ষা পরিবেশে রাখা হবে।
স্কোয়াড :
মাহমুদুল্লাহ একাদশ : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মোমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
স্ট্যান্ডবাই : আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।


নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।
স্ট্যান্ডবাই : সুমন খান, সাদমান ইসলাম ও তানভির ইসলাম।


তামিম একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক বিজয়, সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদি হাসান, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদিন আফ্রিদি।
স্ট্যান্ডবাই : শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদি হাসান রানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com