মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ৩৫টি ঘর পুড়ে ছাই

গাজীপুরে ৩৫টি ঘর পুড়ে ছাই

গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া এলাকার একটি কলোনীতে আগুন লেগে ৩৫টির বেশি ঘর ও মালামাল পুড়ে গেছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. হামিদ মিয়া এ তথ‌্য নিশ্চিত করেন।

স্থানীয়দের বরাত দিয়ে হামিদ মিয়া জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোগড়া তালতলা এলাকার আব্দুল মান্নান সরকারের কলোনীর একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তেই আগুন পাশাপাশি থাকা অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে।

আগুন নেভাতে ব্যর্থ হয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেয়। গাজীপুরের জয়দেবপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ওই কলোনীর ৩৫টির বেশি ঘর এবং ঘরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে যায়।

আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা সম্ভব হবে বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com