শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতির সংবাদ সম্মেলন তালতলীতে মাদরাসা ধ্বংসের পায়তারা

দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতির সংবাদ সম্মেলন তালতলীতে মাদরাসা ধ্বংসের পায়তারা

বরগুনার তালতলীতে আমখোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থানান্তরিত করে ধ্বংসের পায়তারা চালানো হচ্ছে। সোমবার তালতলী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ঐ মাদরাসার দাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি মো. জালাল উদ্দিন কতিপয় এলাকাবাসীর বিরুদ্ধে এমন অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে জালাল উদ্দিন বলেন, উপজেলার সোনাকাটা ইউনিয়নের আমখোলা গ্রামে ১৯৭৯ সালে ৪২নং বড় নিশানবাড়িয়া মৌজার ২০৫নং খতিয়ানের ৫৪৬৫ নং দাগের জমি থেকে অর্পননামা রেজিট্রিকৃত দলিল দিয়ে আমখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি স্থাপন করেন। স্কুলে দেয়া দলিলের চৌহদ্দিমতে ঐ দাগেই বর্তমানে বিশ্ব ব্যাংকের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট ভবন রয়েছে। অন্যদিকে ১৯৮৫ সালে একই খতিয়ান থেকে ৪০ শতাংশ জমি অর্পননামা রেজিট্রিকৃত দলিলমুলে ৫৪৫৬ নং দাগে আমখোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা স্থাপন করেন। স্কুল ও মাদরাসাটি প্রায় একই ক্যাম্পাসে।

মাদরাসাটি ধ্বংস করার লক্ষে একই ক্যাম্পাস থেকে সরিয়ে পশ্চিম দিকে স্থানান্তরিত করার জন্য স্থানীয় কিছু সংখ্যক দুর্নীতি পরায়ন লোকেরা পায়তারা চালাচ্ছে। সংবাদ সম্মেলনে তিনি আমখোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাটি আইনানুগ পন্থায় নিজস্ব গতিতে পরিচালিত হওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com