রবিবার, ২১ Jun ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
ফরিদপুর আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি হলেন শামীম হক

ফরিদপুর আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি হলেন শামীম হক


ঐতিহ্যবাহী ফরিদপুর আবাহনী ক্রীড়া চক্রের সভাপতি হলেন ফরিদপুর জেলা আয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শামীম হক। ফরিদপুর আবাহনী ক্রীড়া চক্রের বার্ষিক সাধারণ সভায সবাই ঐক্যবদ্ধভাবে এ সিদ্ধান্ত নেয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভা ভবন সংলগ্ন নিজস্ব তিনতলা ভবনের তৃতীয় তলায় এ সভার আয়োজন করা হয়।

ক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি মজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সাধারণ সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি আমিনুর রহমান ,মো. মোসলেমউদ্দিন , সদস্য গোলাম নাসির, কামরুল ইসলাম, মিজানুর রহমান, শামীম তালুকদার প্রমুখ।

এ সাধারণ সভায় শামীম হককে সভাপতি ও জাভেদ পারভেজকে সাধারণ সম্পাদক করে চার সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এ কমিটির অপর দুই সদস্য হলেন, জ্যেষ্ঠ সহ-সভাপতি খলিফা কামালউদ্দিন এবং কোষাধ্যক্ষ শেখ নূরুল ইসলাম।

সভায় এ মর্মে সিদ্ধান্ত হয় চার সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে ৩৭ সদস্য বিশিষ্ট চার বছর মেয়াদী পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।

সভার শুরুতে আবহানী ক্রীড়া চক্র ফরিদপুরের সদস্য প্রয়াত সভাপতি মাহবুবর রহমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও সদস্য সুমান্ত বিশ্বাস ও মাছিম ফকিরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

ওই সভায় প্রত্যেক সদস্যকে আবাহনী ক্রীড়া চক্রের লোগো সম্বলিত টিশার্ট তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com