রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

শিরোনাম :
সামাজিক সুরক্ষায় আসছে ‘ইউনিভার্সাল কার্ড’ হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী আইফোন ব্যবহারকারীদের ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল লং মার্চ স্থগিতে জামায়াতকে শেহবাজের অনুরোধ আশুলিয়ায় কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৭ রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ন্যাম ভবনে এমপির স্ত্রীর ঝুলন্ত মরদেহ রাফিনিয়ার হ্যাটট্রিকে উড়ছে বার্সা জাতিসংঘ সাধারণ পরিষদের নেতৃত্বে বাংলাদেশের খলিলুর রহমান বাসে আগুন-ককটেল বিস্ফোরণে উত্তপ্ত রাজধানী
বরিশালের শেবা‌চিম হাসপাতা‌লে মোবাইল কোর্ট অভিযানে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বরিশালের শেবা‌চিম হাসপাতা‌লে মোবাইল কোর্ট অভিযানে ৭ দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বরিশালা প্রশাসন বরিশাল এর নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ৫ অক্টোবর সোমবার সকাল ১০ টার দিকে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় জেলা প্রশাসন বরিশাল এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আলী সুজা এর নেতৃত্বে আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী ও রোগীর স্বজনদের সাথে প্রতারণাকারী দালাল চক্রের সদস্যদের ধরতে মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। এ ধরনের কর্মকাণ্ড বন্ধ রাখার ব্যাপারে সতর্ক করার পর ও এই অপরাধমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখায় দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় দালাল চক্রের ৭ সদস্য মোঃ মনিরুল ইসলাম (৩০), মোঃ বাবুল (৪৫) মোঃ ছালাউদ্দিন হক (৪২) আসমা বেগম (৩২) মোছাঃ তানজিলা (২০) কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং মোঃ জহিরুল হক খান (৩০) ও মোছাঃ সোনিয়াকে (৩২) কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

অভিযানে গোয়েন্দা পুলিশের একটি টিম সহায়তা প্রদান করেন। উল্লেখ্য মেডিকেলে চিকিৎসা নিতে আসা রোগী ও তাঁদের স্বজনেরা প্রতিনিয়তই দালালদের খপ্পরে পড়েন। সরকারি হাসপাতাল থেকে রোগী নিয়ে ব্যক্তিমালিকানাধীন ক্লিনিকে ভর্তি করা থেকে শুরু করে রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যেতে প্রভাবিত করে এই দালালরা। তারা সরকারি হাসপাতালে এই চিকিৎসা নেই, অল্প খরচে ক্লিনিকে ভালো চিকিৎসা হবে, সরকারি হাসপাতালে রোগনির্ণয়ের ব্যবস্থা নেই, অল্প খরচে অন্য জায়গায় সঠিক পরীক্ষা-নিরীক্ষা হবে উল্লেখ করে রোগীর স্বজনদের বিভ্রান্ত করে ফেলে।

উদ্বিগ্ন স্বজনদের অনেকেই দালালদের কথায় বিশ্বাস করে সরকারি হাসপাতাল ত্যাগ করেন এবং দালালদের দেখানো জায়গায় চিকিৎসা নেয়। দালালদের প্রতিহত করতে জেলা প্রশাসন এর উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ নামে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডি ১০ নম্বর রোডের আবেশ হোটেলের পেছনের ব্রিজসংলগ্ন লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যায় ধানমন্ডি থানা পুলিশ। পরে স্থানীয়দের সহযোগিতায় পানিতে ভাসতে থাকা মরদেহটি উদ্ধার করে লেকের কিনারায় নিয়ে আসা হয়। মৃত ব্যক্তির পকেটে থাকা পরিচয়পত্র ও মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সঙ্গে যোগাযোগ করে পুলিশ। পরে ঘটনাস্থলে এসে তার স্ত্রী মরদেহ শনাক্ত করেন। জাভেদের বাড়ি রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায়। মৃত্যুর কারণ নিশ্চিত করতে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com