মঙ্গলবার, ১৬ Jun ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
টানা তিন হারের পর জয়ের মুখ দেখলো চেন্নাই সুপার কিংস

টানা তিন হারের পর জয়ের মুখ দেখলো চেন্নাই সুপার কিংস

শুধু জয় বললে হয়তো ভুল হবে, রীতিমতো দাপুটে জয়ে পাঞ্জাবকে লজ্জায় ডুবিয়েছে ধোনির দল চেন্নাই। দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবকে ১৪ বল হাতে রেখে ১০ উইকেটে হারিয়েছে চেন্নাই।চেন্নাইয়ের এমন জয়ের রূপকার দুই ওপেনার শেন ওয়াটসন আর ফাফ ডু প্লেসিস। তাদের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ধোনিবাহিনী।

দুই ব্যাটসম্যানই খেলেছেন সমান ৫৩টি করে বল। ডু প্লেসিস ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় অপরাজিত থাকেন ৮৭ রানে। ওয়াটসন অপরাজিত ছিলেন ৮৩ রান নিয়ে। এই দুই ওপেনারের ওপর ভর করে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে চেন্নাই।

এর আগে লোকেশ রাহুল আর নিকোলাস পুরানের ব্যাটে ভর করে ৪ উইকেটে ১৭৮ রানের চ্যালেঞ্জিং পুঁজি গড়েছিল কিংস ইলেভেন পাঞ্জাব। তবে এই রান নিমিষেই টপকে যায় ধোনির দল। টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে পাঞ্জাব। উদ্বোধনী জুটিতে লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল দুর্দান্ত শুরু করেন।

রাহুল করেন ৫২ বলে ৬৩ রান। আর আগারওয়াল ফেরেন ২৬ রান করে। শেষদিকে পুরানের ১৭ বলে ৩৩ রানের ক্যামিও ইনিংসে চ্যালেঞ্জিং স্কোর পায় পাঞ্জাব। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে শেন ওয়াটসনের হাতে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com