মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজ গঞ্জের শাহজাদপুরে বৌদ্ধ পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

সিরাজ গঞ্জের শাহজাদপুরে বৌদ্ধ পরিবারের ৪ জনের ইসলাম গ্রহণ

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী দক্ষিণ পাড়ে এক বৌদ্ধ পরিবারের দুইজন নারী ও দুইজন পুরুষসহ মোট চারজন ইসলামধর্ম গ্রহণ করেছেন। সম্প্রতি স্থানীয় মসজিদের এক ইমাম সাহেব তাদের কালেমা পাঠ করান। এর আগে নোটারী পাবলিক মোকাম সিরাজগঞ্জের মাধ্যমে তারা হলফনামায় স্বাক্ষর করেন। নেপালী বংশদ্ভূত এই বৌদ্ধ পরিবারের ইসলাম ধর্ম গ্রহণকারীগণ হচ্ছেন, মোঃ নজরুল ইসলাম ( নন্দ বাহাদুর) মোছাঃ খাদিজা খাতুন ( সুমিতা রানী) মোছাঃ নুরজাহান ( পিংকি রাণী) আবুল কালাম আজাদ ( কালু বাহাদুর)।

এ ব্যাপারে নুরজাহান খাতুন সাংবাদিকদের জানান, ইসলাম শান্তি ও সম্প্রীতির ধর্ম। এই ধর্মের মাধ্যমেই পরকালীন জীবনে মুক্তি সম্ভব। আমরা মুসলমানদের সাথে মিশে তাদের আচার ব্যবহারে মুগ্ধ হয়ে এ ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়েছি। খাদিজা খাতুন ( সুমিতা রাণী) জানান, আমাদের পূর্বপুরুষ নেপালে বাস করছেন। আমার স্বামীর বাড়ি নেপালের কাঠমুন্ডু। অনেকদিন ধরেই আমরা ইসলামের প্রতি আসক্ত। ফলে আলাপ আলোচনা করে স্বপরিবারে ইসলাম কবুল করে ভাল লাগছে। এখানকার সবাই আমাদের সহযোগিতা করছেন। এ ব্যাপারে বাঘাবাড়ী দক্ষিণপাড়ের বিশিষ্ট ব্যবসায়ি হাজী সোলায়মান হোসেন জানান, বৌদ্ধ পরিবারটি দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন।

তারা স্বইচ্ছায় ইসলাম কবুল করায় আমরা তাদের পাশে সাধ্যমত থাকার চেষ্টা করছি। নবমুসলিম পরিবারের জন্য সমাজের বিত্তশালী ব্যক্তিদের এগিয়ে আসার উচিত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com