মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
সিরাজগঞ্জের সলঙ্গায় ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেট ও ২ নারীসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২ সদস্যরা।
গত কাল শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে সলঙ্গা-নিমগাছী আঞ্চলিক সড়কের নতুন পাড়া সলঙ্গা গ্রামস্থ কবরস্থানের পূর্ব পাশে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-নতুন পাড়া সলঙ্গা গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে সানজিদা খাতুন(২২), জিয়াউর রহমানের স্ত্রী জেসমিন খাতুন(৩০), আব্দুর রহিমের ছেলে শাহাদাত ইসলাম খায়রুল(১৯), আজাহার আলীর ছেলে রাজু আহমেদ(২২)।

শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব ১২ এর স্পেশাল কোম্পানী কমান্ডার এএসপি মহিউদ্দিন মিরাজ জানান,৮১পিস ইয়াবা ট্যাবলেটসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে ৩ টি মোবাইলসেট,৬ টি সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

পরবর্তীতে উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com