মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
টঙ্গীতে নিখোঁজের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

টঙ্গীতে নিখোঁজের ৬ দিন পর শিশুর লাশ উদ্ধার

গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গী থেকে নিখোঁজের ছয়দিন পর সেফটিক ট্যাঙ্কি থেকে শিশু পাবেলের (৭) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে টঙ্গীর গাজীপুরার কাজীপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের টঙ্গী পূর্ব থানার এসআই মানিক মাহমুদ।

নিহত পাবেল নোয়াখালীর চাটখিল থানার সাদরখিল গ্রামের মো. মনির হোসেনের ছেলে। পাবেলের পরিবার কাজীপাড়া এলাকায় বসবাস করতেন।

টঙ্গী পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মানিক মাহমুদ জানান, পাবেল গত রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরের পর বাড়ির পাশে অন্য শিশুর সঙ্গে খেলাধুলা করতে গিয়ে নিখোঁজ হয়। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) টঙ্গী পূর্ব থানায় সাধারণ ডায়েরি করে। আজ শনিবার টোকাই শিশুরা কাগজ-বোতল কুড়াতে গিয়ে বাড়ির পাশের একটি খোলা সেফটিক ট্যাঙ্কিতে মাথা ভাসতে দেখে।

তিনি জানান, দুপুর আড়াইটার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। খেলতে গিয়ে সেফটিক ট্যাঙ্কিতে পড়ে মৃত্যু হয়েছে, না কেউ হত্যা করে লাশ সেফটিক ট্যাঙ্কিতে ফেলেছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com