শনিবার, ১৩ Jun ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
কালীগঞ্জে ভূমি উন্নয়ন কর আদায়ে অর্থ দাবি, এক দালালকে সাত দিনের কারাদণ্ড

কালীগঞ্জে ভূমি উন্নয়ন কর আদায়ে অর্থ দাবি, এক দালালকে সাত দিনের কারাদণ্ড

কালীগঞ্জে ভূমি অফিসে সেবাগ্রহীতাদের নানাভাবে হয়রানি ও ভূমি উন্নয়ন কর আদায়ে অর্থ দাবির অভিযোগে খেলন সূত্রধর (৩৫) নামে এক দালালকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৭ জুন) জাংগালিয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দিয়েছেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবের আলম।

সত্যতা নিশ্চিত করেছেন কালীগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক। দণ্ডপ্রাপ্ত খেলন সূত্রধর জাংগালিয়া ইউনিয়নের বড়ইয়া এলাকার খিত্তিশ সূত্রধরের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, রোববার বিকেলে জাংগালিয়া ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক অভিযান পরিচালনা করে খেলন সূত্রধর নামে এক দালালকে হাতে নাতে আটক করা হয়। ওই দালাল নানা সময়ে অনেক সেবাগ্রহীতাকে নানাভাবে হয়রানি করে আসছে বলে অভিযোগ ছিল। সে মানুষের কাছ থেকে ভূমি উন্নয়ন কর আদায় বাবদও অর্থ দাবি করতো। সর্বশেষ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত একজন পেশকারের ভাই এর কাছ থেকেও খাজনা আদায় বাবদ ৫ হাজার দাবি করেছিল। পরে তাকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শিবলী সাদিক বলেন, ’খেলন সূত্রধর নামে ওই দালালকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ’টাউট আইন-১৮৭৯ এর ৩(খ) ও ৬ ধারা’ অনুযায়ী সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবের আলম’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com