মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
নলছিটিতে ৩২০টি পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছেন নারীরা, কৃষি সচিবের পরিদর্শন

নলছিটিতে ৩২০টি পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছেন নারীরা, কৃষি সচিবের পরিদর্শন

ঝালকাঠির নলছিটিতে ৩২০টি পারিবারিক পুষ্টি বাগান করে চাহিদা পূরণ করছেন নারীরা। নারীদের স্বাবলম্বি করা ও পুষ্টি চাহিদা পূরণের জন্য বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগানের উদ্যোগ নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। শুক্রবার সকালে উপজেলার ভৈবরপাশা ও সিদ্ধকাঠি ইউনিয়নের ১০টি পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করে কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. নাসিরুজ্জামান। তিনি নারীদের পরিশ্রমে গড়ে তোলা পুষ্টি বাগান ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।

কৃষি বিভাগ জানায়, বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান করার জন্য নলছিটির ৩২০টি পরিবারকে সবজির বীজ ও নগদ টাকা দেওয়া হয়েছে। প্রতিটি বাগানে লাউ, শষা, কুমড়া, বরবটি, করলাসহ নানা ধরণের সবজি থাকবে। এতে বছরজুড়ে তারা পুষ্টির চাহিদা পূরণ করতে পারবে। পাশাপশি বিক্রি করে নিজেদের স্বাবলম্বি করতে পারবেন নারীরা।

কৃষি সচিবের সঙ্গে পারিবারিক পুষ্টি বাগান পরিদর্শন করেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আফতাব উদ্দিন, ঝালকাঠি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. ফজলুল হক, নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন ও নলছিটি উপজেলা কৃষি কর্মকর্তা ইসরাত জাহান মিলি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com