মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
গাজীপুরে ছিনতাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরে ছিনতাই মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত ফকিরকে (৪৩) ছিনতাই মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে গ্রেপ্তার লিয়াকত ফকিরকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

বিষয়টি জানিয়েছেন শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই ) জাহাঙ্গীর আলম।

এর আগে বুধবার রাতে লিয়াকত ফকিরকে তেলিহাটি ইউনিয়নের মুলাইদ বাড়ি থেকে গ্রেপ্তার করে গাজীপুর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এসআই জাহাঙ্গীর আলম জানান, ৯ আগস্ট মাওনা চৌরাস্তার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে মুলাইদের ব্লু-প্লানেট নীটওয়্যার লিমিটেডের ফ্রেবিক্সবাহী গাড়ি কয়েকজন যুবক ছিনতাই করেন। পরে এই ঘটনায় শ্রীপুর থানায় মামলা হয়। এরপর এই ঘটনায় জড়িত ৩ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এতে তারা লিয়াকত ফকিরকে এ ঘটনার হোতা বলে উল্লেখ করেন। এর প্রেক্ষিতে গতকাল রাতে লিয়াকত ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর রাতেই গ্রেপ্তার লিয়াকত ফকিরকে শ্রীপুর থানায় সোপর্দ করে ডিবি পুলিশ।

আজ দুপুরে তাকে অদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওই কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com