বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
মোংলায় মাস্ক পরিধান না করায় ৩২ জনকে অর্থদণ্ড

মোংলায় মাস্ক পরিধান না করায় ৩২ জনকে অর্থদণ্ড

মোংলা পৌর শহরের তাজমহল রোড,শেখ আব্দুল হাই সড়ক,তালুকদার আব্দুল খালেক সড়কে মাস্ক পরিধান না করাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি অমান্য করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩২ জনকে ৫শ টাকা করে জরিমানা করা হয়েছে।মোংলা থানা পুলিশের সহায়তায় বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চৌধুরীর মোড় ও শাহদাতের মোড় এলাকায় মাস্ক পরিধান না করার কারনে পথচারি ও দোকানীদের একত্রিত করে জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার।

এসময় সহকারি কমিশনার(ভূমি)নয়ন কুমার রাজবংশী, অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, ওসি (তদন্ত) তুহিন মন্ডল উপস্থিত ছিলেন। পাশাপাশি জরিমানা দিতে ব্যর্থ হওয়া ব্যক্তিদেরকে ১৫ দিনের সাজা দেয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার।মোংলা উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পথচারী ও দোকান-পাটে ক্রেতা-বিক্রেতাগণ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা তা তদারকি করতে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বার বার সতর্ক করার পরও অনেকেই স্বাস্থ্যবিধি না মেনে অবাধে চলাফেরা করছে।মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী বলেন, মাস্ক পরিধান না করে রাস্তার বের হওয়া প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। করোনা সংক্রমণ থেকে নিজে ও অপরকে বাঁচতে হলে অবশ্যই মাস্ক বাধ্যতামূলক ব্যবহার করতে হবে। এ জন্য পুলিশের পক্ষ থেকে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com