মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
র‌্যাব-৮ কর্তৃক ভোলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

র‌্যাব-৮ কর্তৃক ভোলার শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার।

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২০ খ্রিস্টাব্দ তারিখ আনুমানিক ০১.৩০ ঘটিকায় ভোলা জেলার সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে (১) মোঃ আবুল বাশার সরদার(৩৫), পিতাঃ মোঃ কালু সরদার, সাং- দক্ষিণ রাজাপুর, থানাঃ ভোলা সদর, জেলাঃ ভোলা’কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার সরদার(৩৫) এর নিকট থেকে একটি ওয়ান শুটার গান, একটি পিস্তল এবং ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল বাশার সরদার(৩৫) এর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় ১৯ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী।

তার বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com