মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
‘তথ্য অধিকার পুরস্কার’ পেলেন ইউএনও শিবলী সাদিক

‘তথ্য অধিকার পুরস্কার’ পেলেন ইউএনও শিবলী সাদিক

‘তথ্য অধিকার পুরস্কার’ পেলেন গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শিবলী সাদিক। গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানী ঢাকার আগারগাঁও এলাকার প্রত্নতত্ত্তত্ব ভবনের তথ্য কমিশন কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মুহমুদ এমপি।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমেদ, তথ্য কমিশনার সুরাইয়া বেগম ও ড আব্দুল মালেক, তথ্য সচিব কামরুন নাহার, তথ্য কমিশনের সচিব সুদত্ত চাকমা, বাসস এর চেয়ারম্যান আ আ ফ ম আরেফিন সিদ্দিকী প্রমুখ। পুরস্কার হিসেবে ইউএনও শিবলী সাদিকের হাতে সনদপত্র ও প্রাইজমানি তুলে দেওয়া হয়।

জানা গেছে, আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২০ উদযাপন উপলক্ষে তথ্য কমিশন কর্তৃক উপজেলা পর্যায়ে ৪৯৫টি উপজেলার মধ্যে প্রথম হিসেবে ইউএনও শিবলী সাদিককে তথ্য অধিকার পুরস্কার ২০২০ এ ভূষিত করা হয়। একই বিভাগে দ্বিতীয় হন নড়াইল জেলার কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হুদা।

এছাড়াও এ বছর মন্ত্রণালয় ও অধিদপ্তর পর্যায়ে একই পুরস্কারে প্রথম হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়, দ্বিতীয় হয় সড়ক ও জনপদ অধিদপ্তর, বিভাগীয় পর্যায়ে প্রথম হয় সিলেট কমিশনার কার্যালয় ও দ্বিতীয় হয় খুলনা কর্মচারী কল্যাণ বোর্ড, জেলা পর্যায়ে প্রথম হয় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় ও দ্বিতীয় হয় মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়,

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে প্রথম হন বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিরুপম মজুমদার, দ্বিতীয় হন ঢাকা জেলার দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com