মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
ঠাাকুরগাঁও সুগারমিল বাঁচাতে ৫ দফা দাবিতে শ্রমিক ও আঁখ চাষীদের মানববন্ধন

ঠাাকুরগাঁও সুগারমিল বাঁচাতে ৫ দফা দাবিতে শ্রমিক ও আঁখ চাষীদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে ৫ দফা দাবিতে সুগারমিল শ্রমিক ও আখচাষীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাষ্টায়াত্ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও এর আয়োজনে ঠাকুরগাঁও শহরের রোড এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। এই মানববন্ধনে ঠাকুরগাঁও চিনিকলের শ্রমিক, জেলার আখচাষী, ছাত্র, শিক্ষক, সাংবাদিক ও জেলার সর্বস্থরের সাধারন মানুষ অংশগ্রহণ করে।

উক্ত মানববন্ধনে রাষ্টায়াত্ত চিনি শিল্প রক্ষা সংগ্রাম পরিষদ ঠাকুরগাঁও এর আহŸায়ক মাহাবুব আলম রুবেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও জেলা জেএসডির সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও কমিউনিস্ট পার্টির সদর উপজেলার সিপিবি’র সভাপতি আহসানুল হাবিব বাবু, জেলার প্রবীন সাংবাদিক শাহিন ফেরদৌস, জেলা উদীচীর সাধারন সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সুগারমিলের সাবেক শ্রমিক নেতা জোবাইদুর রহমান,কৃষক নেতা আনোয়ার হোসেন, তোফাজ্জল হোসেন বাবু প্রমুখ।

ঘণ্টা ব্যপী মানববন্ধনে বক্তারা ৫ দফা দাবি তুলে ধরে বলেন, ঠাকুরগাঁও সুগারমিলস্ লাভজনক করতে মিলের অধুনিকায়ন ও ডিস্টিলারি ইউনিট স্থাপন করতে হবে। ব্যাগাস থেকে কোজেনারেশনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন ও সুগার বিট প্রকল্প বাস্তবায়ন করতে হবে। অবিলম্বে শ্রমিকদেও বকেয়া বেতন ও অবসরপ্রাপ্রাপ্ত শ্রমিকদেও গ্রাচুইটির টাকা পরিশাধ করতে হবে।

আখের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে ও আঁখ চাষীদেও টাকা সময় মতো পরিশোধ করতে হবে এবং সারা বছর মিল চালু রাখতে সুগার মিলস্ গুলোকে র-সুগার আমদানির অনুমতি দিয়ে পরিশোধন কারখানা স্থাপন করতে হবে।
বক্তারা এ সময় প্রশ্ন রেখে বলেন, ঠাকুরগাঁও চিনিকলের পুরাতন যন্ত্রপাতি প্রতিস্থাপন এবং সুগার বিট থেকে চিনি উৎপানের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংযোগন বাজেট ২০১৩ সালে একনেকে পাস হওয়ার ৭ বছর পরেও প্রকল্প বাস্তবায়ন হয়নি কেনো?

তারা বলেন, গত ৪৪ বছরে ঠাকুরগাঁও চিনি কলের লোকসান ২৯০ কোটি টাকা। কিন্তু এ প্রকল্প বাস্তবায়ন হলে ঠাকুরগাঁও চিনিকল লোকসানে থাকবেনা বলেও মন্তব্য করেন তারা। বক্তারা ক্ষোভ নিয়ে বলেন, একটি অসাধু লোভী সিন্ডিকেট দূর্নীতি সাথে সমঝোতা করে সুগার মিলের এমন প্রকল্প বাস্তবায়ন করতে দিচ্ছেনা। বাস্তবায়নে বাঁধা দিচ্ছে। এমন গুটি কয়েক দূর্নীতিবাজদের লালসার কাছে জেলার ভারী শিল্প প্রতিষ্ঠান চিনিকলটি ধ্বংস হয়ে যাচ্ছে।

তবে আন্দোলনকারীরা বলেন বুকের রক্ত রাজ পথে ঢেলে দিলে হলেও তারা এ প্রতিষ্ঠান থেকে দুর্নীতি বাজদের বিতারিত করে প্রতিষ্ঠানটি রক্ষা করবে।
ঠাকুরগাঁও চিনিকলটির যন্ত্রপাতি পুরাতন হওয়ার কারনে চিনির আহরোন কমেছে।

আখচাষীরা সময় মতো আখের টাকা পাচ্ছেনা ফলে চাষীরা আখ চাষে উৎসাহ হারাচ্ছে। এক কথায় কোনরকম দায়সেরে সুগার মিলটি ধ্বংস করার লক্ষ্যে নড়েচড়ে বসেছে এসব সিন্ডিকেট চক্র এমন মন্তব্য করেন বক্তারা।

এ সময় বক্তারা আরও বলেন, ২০১৬ সাল থেকে সুগারমিল থেকে অবসরে যাওয়া শ্রমিকদের বকেয়া গ্র্যাচুয়িটির ৪ কোটি টাকার দাবি জানান ও বর্তমানে শ্রমিকদের বকেয়া চার মাসের বকেয়া বেতন পরিশোধ করতে আহŸান জাানন সুগার মিল কতৃপক্ষকে।

উক্ত ৫ দফা দাবি ও প্রকল্প বাস্তবায়ন করা না হলে বড় ধরনে আন্দোলনের হুশিয়ারি আসে মানববন্ধন থেকে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com