শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম :
চাকরি থেকে বরখাস্ত ডিএমপির সাবেক অতিরিক্ত কমিশনার হারুন এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সরকারি বাসা সাবলেট দিলে বরাদ্দ বাতিল, ভাড়াটে সরানোর শেষ সময় ৩১ অক্টোবর ইউক্রেনজুড়ে রাশিয়ার হামলায় নিহত ২০, খেরসনে সীমিত যুদ্ধবিরতি অনলাইনে প্রতারিত হলে অভিযোগ করবেন যেভাবে তাহসিফ সৌরির মরদেহে আঘাতের চিহ্ন নেই, নাক দিয়ে রক্ত নিউইয়র্ক বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিত, শুনানি ৫ নভেম্বর ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেন ও আলেক্সিয়া পুতেল্লাস ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর সুস্থতা কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ১ নভেম্বর খুলছে সেন্টমার্টিন, দিনে যেতে পারবেন ৩৫০০ পর্যটক
টঙ্গীতে দ্বিতীয় দিনেও চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

টঙ্গীতে দ্বিতীয় দিনেও চলছে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি

দ্বিতীয় দিনেও চলছে গাজীপুরের টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। দেশ যখন করোনা ভাইরাসের কারণে লকডাউনে সাধারণ মানুষ হোমকোয়ারেন্টেনে আছে। নিম্ন আয়ের মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে।

এমন সময় সাধারণ মানুষের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে রক্তের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যগাত ঘটছে। ঠিক সেই মুহুর্তে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় গাজীপুর ও টঙ্গীর আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে অংশ নেয়। স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ মো: জাহিদ আহসান রাসেল।

সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন- গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মতিউর রহমান মতি, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকার। এ পর্যন্ত ৪শ ৩৫ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com