মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা
তারাগঞ্জে নদীর তীরে অবস্থিত বসতবাড়ি এখন হুমকির মুখে, দিশাহারা এলাকাবাসি

তারাগঞ্জে নদীর তীরে অবস্থিত বসতবাড়ি এখন হুমকির মুখে, দিশাহারা এলাকাবাসি


রংপুরের তারাগঞ্জ উপজেলার রহিমাপুর চাকলা থেকে খিয়ারপাড়া, মন্ডল পাড়া, দোলাপাড়া, কাশিয়াবাড়ি এখন হুমকির মুখে, দিশাহারা এলাকাবাসি। নিরাপদ অাশ্রয় তাদের এখন শুধুই স্বপ্ন। তারাগঞ্জ থেকে প্রহমান যমুনাশ্বরী নদীটি এখন এলাকাবাসির দুঃচিন্তার কারন হয়ে উঠেছে। নদীর ভয়াবহতা দিনদিন কৃষকদের যেমন অাবাদী জমি গ্রাস করছে,

তেমনি কেড়ে নিতে বসেছে তাদের বসতভিটা এবং শেষ অাশ্রয়টি। যদিও নদীর পাড় ভাঙ্গন রোধে অল্পকিছু এলাকা সিমেন্ট পাথর বসিয়ে রোধ করা হয়েছে এবং কিছু এলাকাবাসি এখনও সেই নির্মাণ বাঁধ থেকে বঞ্চিত রয়েছে। ফলে তারা হতাশা গ্রস্তের মধ্যে জীবন যাপন করছে। নদীর তীর পানিতে ভরিয়ে এখন তাদের বসতবাড়ি ছুঁইছুঁই। নদীর এই ভয়াবহতা পানি দেখে চোখে অন্ধকারের বিষণ্ণতা নিয়ে বেঁচে অাছে এলাকাবাসি। কবে কখন যে তাদের শেষ অাশ্রয়টি নদী গিলে বসে।

নদীর ভাঙ্গনে দিনে দিনে হারাতে বসেছে তাদের রাস্তাসহ বসত বাড়ি। এই ভয়ানক অবস্থা থেকে বাঁচাতে যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি অাশা করেছেন এলাকাবাসিরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com