মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত আনিনুল হক’কে ঢাকা-১৬ আসন উপহারের ঘোষনা বুলবুল হক মল্লিকে’র বোয়ালমারীতে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা, এলাকাজুড়ে চরম উত্তেজনা ডিআইজি পদে পুলিশের ৩৩ পুলিশ কর্মকর্তার পদোন্নতি
তলা ফেটে পানি ঢুকছিল লঞ্চে, ভয়ানক মুহূর্তে ২শ’ যাত্রী উদ্ধার!

তলা ফেটে পানি ঢুকছিল লঞ্চে, ভয়ানক মুহূর্তে ২শ’ যাত্রী উদ্ধার!

কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে তলা ফেটে যাওয়া লঞ্চে থাকা দুই শতাধিক যাত্রীকে উদ্ধার করা হয়েছে।রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সবাইকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসা হয়। এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে এমভি শ্রেষ্ঠ-২ নামে লঞ্চটি।

কাঁঠালবাড়ি লঞ্চঘাটের বিআইডব্লিউটিএর পরিদর্শক মো. আক্তার হোসেন জানান, সন্ধ্যায় ৬টা ৫৫ মিনিটের দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দুই শতাধিক যাত্রী নিয়ে এমভি শ্রেষ্ঠ-২ নামে লঞ্চটি মাদারীপুরের কাঁঠালবাড়ির উদ্দেশে ছেড়ে আসে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চায়না চ্যানেলের কাছে আসলে নদীতে চলমান ড্রেজারের পাইপের সাথে ধাক্কা লেগে লঞ্চটির তলা ফেটে যায়। পরে ফেটে যাওয়া তলা দিয়ে হু হু করে লঞ্চের ভেতর পানি ঢুকতে শুরু করে।

উপায় না পেয়ে মাস্টার, লঞ্চটিকে পাশের চরের কাছাকাছি নিয়ে যায়। পরে সেখানে নোঙ্গর করে রাখা হয় লঞ্চটি। এ সময় যাত্রীরা চিৎকার চেঁচামেচি শুরু করে।

খবর পেয়ে কাঁঠালবাড়ি থেকে একাধিক লঞ্চ গিয়ে দুর্ঘটনা কবলিত লঞ্চের সব যাত্রীকে উদ্ধার করে নিরাপদ নিয়ে আসে।

পরে আস্তে আস্তে লঞ্চটি অর্ধেকেরও বেশি পদ্মা নদীতে ডুবে থাকে। লঞ্চটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিসসহ স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com