রবিবার, ১৪ Jun ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

শিরোনাম :
প্রচারেই প্রসার, প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিন, যোগাযোগঃ 01764934214 ঠিকানাঃ ৮৯, কাকরাইল, গ্রীন সিটি এজ, ১১ তলা, ঢাকা-১২১৫, মোবাইল:01764934214, 01716035712 ইমেইল:newsroom@bangladeshbulletin.com
শিরোনাম :
ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ১০৭ জন রামিসা হত্যা মামলায় দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংশ্লিষ্টদের প্রশংসা প্রধানমন্ত্রীর ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে প্রতি শনিবার সারাদেশে পরিচ্ছন্নতা অভিযান চালানোর আহ্বান প্রধানমন্ত্রীর অমর একুশে বইমেলা ২০২৬ উদ্বোধন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সহিংসতা ও গুজব বরদাশত করা হবে না: জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন: ২৯৯ আসনে ভোট, সব প্রস্তুতি শেষ ইসির স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক, বাসযোগ্য ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তোলা হবে-মিনু খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ডেসকো জিয়া পরিষদের বিশেষ দোয়া মাহফিল স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে  আলোকচিত্র প্রদর্শনী “ আনটোল্ড” অনুষ্ঠিত
রেকর্ড গড়ে জিতলো রাজস্থান

রেকর্ড গড়ে জিতলো রাজস্থান

আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ রানের টার্গেট তাড়া করে জিতলো রাজস্থান রয়্যালস। কিংস ইলেভেন পাঞ্জাবের ২২৩ রান ৪ উইকেট হাতে রেখেই টপকে যায় রয়্যালরা। আগে ব্যাট করে ২২৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় পাঞ্জাব। জবাবে, ৩ বল বাকি থাকতে দারুণ জয় পায় রাজস্থান।

শারজায় টসে জিতে পাঞ্জাবকে ব্যাটিংয়ে পাঠায় রাজস্থান। কে এল রাহুল আর মায়াঙ্ক আগরওয়ালের ১৮৩ রানের বিস্ফোরক উদ্বোধনী জুটিতে রাজস্থানকে তুলোধুনো করে কিংরা। শেষদিকে নিকোলাস পুরানের ৮ বলে ২৫ রানের ক্যামিওতে ২ উইকেটে ২২৪ রানের বড় টার্গেট ছুঁড়ে দেয় পাঞ্জাব।

জবাবে, ব্যাটিংয়ে নেমে জস বাটলারের উইকেট হারালেও, অধিনায়ক স্টিভেন স্মিথ ও সানজু স্যামসনের চওড়া ব্যাটে সমানতালে রান তুলতে থাকে রাজস্থান রয়্যালস। স্যামসন ৪২ বলে খেলেন ৮৫ রানের এক টর্নেডো ইনিংস। ফিফটি করে ফেরেন স্মিথ। তবে স্লো গতিতে খেলতে থাকা রাহুল তেবাটিয়া হুট করেই জ্বলে ওঠেন। ইনিংসের ১৮তম ওভারে উইন্ডিজ পেসার শেলডন কটরেলকে ৫ ছক্কা হাঁকান এই ভারতীয় তরুণ। তার ওই চমকেই শেষ হয়ে যায় পাঞ্জাবের সব আশা। ৩১ বলে ৫৩ রান করেন তেবাটিয়া।

এই ম্যাচে হয়েছে বেশকিছু রেকর্ড। ভারতীয় প্রিমিয়ার লিগ হলেও আইপিএলে বেশিরভাগ রেকর্ডই বিদেশীদের দখলে। ভারতীয়দের হয়ে সর্বোচ্চ জুটির রেকর্ড ছিল আগে গৌতম গম্ভীর আর রবিন উথাপ্পার। এদিন তাদেরকে টপকে রেকর্ডটা নিজেদের করে নেন লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল।

দুজন মিলে গড়েন ১৮৩ রানের জুটি।এর আগে এতো রান তাড়া করে আইপিএলে জিততে পারেনি কোন দল। সেটি করে দেখালো রাজস্থান রয়্যালস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com