রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নলছিটিতে মাদকদ্রব্য নিয়ে এক মহিলা আটক

নলছিটিতে মাদকদ্রব্য নিয়ে এক মহিলা আটক

ঝালকাঠির নলছিটিতে ইয়াবা ও গাঁজাসহ হেপী আক্তার (২২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) শহরের ফেরিঘাট সংলগ্ন এলাকার তার বাসায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অভিযান চালিয়ে তাকে আটক করে।


জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক বিক্রেতা আনিচ সরদার, তার ছেলে শাহীন সরদার ও ছেলের স্ত্রী হেপী আক্তার ফেরিঘাট সংলগ্ন বাসায় ইয়াবা ও গাঁজা বিক্রি করেন। গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিপ্তরের কর্মকর্তারা ওই বাসায় অভিযান চালায়। বিষয়টি টের পেয়ে মাদক সম্রাট আনিচ ও তার ছেলে শাহীন সরদার পালিয়ে যায়।

ঘরে তল্লাশী করে ১৫ পিস ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ সময় শাহীনের স্ত্রী হেপী আক্তারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় নলছিটি থানায় তিন জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




©বাংলাদেশবুলেটিন২৪
Design & Developed BY ThemesBazar.Com